সারাদেশ

ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

নিজস্ব প্রতিনিধি, সাভার : সাভারের আশুলিয়ায় ছাত্রীকে (১২) ধর্ষণের অভিযোগে তৌহিদ বিন আজাহার নামে এক মাদ্রাসার শিক্ষককে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ।

শুক্রবার (২২ জানুয়ারি) সকালে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আল-মামুন কবির আটকের বিষয়টি নিশ্চিত করেন।

আটককৃত তৌহিদ আশুলিয়ার খেজুরবাগান এলাকার চাঁনগাও মহল্লার হুরে জান্নাত মহিলা মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আল-মামুন কবির জানান, বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকালে ওই শিক্ষার্থী আশুলিয়া থানায় একটি ধর্ষণের অভিযোগ করে। তার অভিযোগের ভিত্তিতে আত্মগোপনে থাকা ওই অধ্যক্ষকে বৃহস্পতিবার রাতে মিরপুর থেকে আটক করা হয়েছে। সেই সাথে ভুক্তভোগী শিক্ষার্থীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

এ ঘটনায় ওই অধ্যক্ষের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

সান নিউজ/এলএ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা