সারাদেশ

প্রভাষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ফিরোজ মিয়া সরকারি কলেজের প্রভাষক মৃণাল কান্তি দাশের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৯ জানুয়ারি) সকালে উপজেলার আলমনগরে ভাড়া বাসা থেকে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার মুতুরাপুর গ্রামের মৃত শান্তি রঞ্জন দাশের ছেলে। আশুগঞ্জ ফিরোজ মিয়া সরকারি কলেজের সমাজ-বিজ্ঞান বিভাগের সিনিয়র প্রভাষক।

নিহতের স্ত্রী স্বপ্না রানী জানান, মৃণাল কান্তি রাতের খাবার না খেয়েই রুমের দরজা বন্ধ করে শুয়ে পড়েন। সকালে তার কোন সাড়াশব্দ না থাকায় বাড়ির কেয়ারটেকারসহ অন্যান্য লোকজনকে ডেকে আনা হয়। পরবর্তীতে সকালে পুলিশকে জানালে পুলিশ এসে গ্যাননিং মেশিন দিয়ে রুমের দরজা কেটে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায়। স্ত্রীর দাবি তার স্বামী মানসিক ভারসাম্যহীন ছিল।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ মাহমুদ বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ময়নাদন্তের রির্পোট পেলেই মৃত্যুর প্রকৃত ঘটনা জানা যাবে।

সান নিউজ/পিডি/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা