সারাদেশ

রাজশাহীতে দেড় কোটি টাকার সোনা ছিনতাই

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী : রাজশাহী মহানগরীতে প্রায় দেড় কোটি টাকা মূল্যের ১৭টি সোনার বার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। জিতেন ধর ও ধীরেন ধর নামের দুই ব্যক্তি এই দাবি করেছেন। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাদের থানায় নিয়ে গেছে। জিতেন ও ধীরেনের বাড়ি রাজশাহীর পুঠিয়া উপজেলা সদরে।

জিতেন দাবি করেছেন, সোমবার (২১ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে নগরীর বোয়ালিয়া থানার শিরোইল এলাকায় অস্ত্র ঠেকিয়ে কয়েকজন যুবক তাদের কাছ থেকে সোনার বারগুলো ছিনতাই করে নিয়ে যায়।

জিতেন জানান, প্রতিটি বারের ওজন ১০ ভরি। মোট ১৭০ ভরি সোনার দাম প্রায় দেড় কোটি টাকা। ধীরেন ফেনী থেকে বারগুলো আনেন রাজশাহীর এক জুয়েলার্স ব্যবসায়ীর কাছে হস্তান্তরের জন্য। তারা শিরোইল এলাকায় বাস থেকে নেমে নগরীর বালিয়াপুকুরে ওই ব্যবসায়ীর বাড়িতে যাচ্ছিলেন। তখনই শিরোইল এলাকায় পথ আটকে বার ছিনতাই করে।

নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দুই ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। ঘটনা কী ঘটেছে সেটা জানার চেষ্টা চলছে। এখনও বিস্তারিত বলার মতো তথ্য পাওয়া যায়নি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা