সারাদেশ

ভোলায় বিজয় দিবসের প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী  

নিজস্ব প্রতিনিধি, ভোলা : বিনম্র শ্রদ্ধা ও নানা আয়োজনের মধ্যদিয়ে ভোলায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে । সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনি দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়।

বুধবার (১৬ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শহীদদের স্মৃতিসৌধ ও বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। প্রথমে স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেন ভোলা জেলা প্রশাসক মো: মাসুদ আলম ছিদ্দিক। পরে পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার পৃথকভাবে শহীদ প্রতি শ্রদ্ধা জানান।

বিজয় দিবসে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন জেলা প্রশাসন, জেলা পুলিশ, কোস্টগার্ড জেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, ভোলা প্রেসক্লাব, ভোলা পৌরসভা, আওয়ামী লীগ, বিএনপি, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)সহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক,সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন লাইনে দাঁড়িয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় শহীদদের প্রতি।

এসময় তারা এক মিনিটি নিরবতা পালন করে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মহান মুক্তিযুদ্ধে শহিদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। এ সময় মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে স্মৃতিসৌধ চত্বর।

বাঙালির হাজার বছরের ইতিহাসে সবচেয়ে গৌরব ও অহংকারের দিন। লাখ লাখ বীর মুক্তিযোদ্ধার রক্তস্রোত, স্বামী-সন্তানহারা নারীর অশ্রুধারা, দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা আর বীরাঙ্গনাদের সীমাহীন ত্যাগের বিনিময়ে ৯ মাসের যুদ্ধ শেষে অর্জিত হয়েছিল মহান এই বিজয়। ৪৯ বছর আগে এই দিনে বিশ্বের মানচিত্রে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় বাঙালি জাতিকে এনে দিয়েছিল আত্মপরিচয়ের ঠিকানা। আজ কৃতজ্ঞ জাতি সশ্রদ্ধ বেদনায় স্মরণ করছে দেশের বীর সন্তানদের।

সান নিউজ/আইআর/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা