সারাদেশ

ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, খুলনা: ‘জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান’ এই স্লোগান নিয়ে শনিবার(১২ ডিসেম্বর) দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুর ও ভাস্কর্য সম্পর্কে অবমাননার প্রতিবাদে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি খুলনা জেলা ইউনিটির উদ্যোগে বয়রা সরকারি মহিলা কলেজের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ সভাপতিত্ব করেন খুলনা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ও বিসিএস সাধারণ শিক্ষা সমিতি জেলা ইউনিটির সভাপতি টিএম জাকির হোসেন।

প্রতিবাদ সমাবেশে সরকারি মডেল কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ বদিউজ্জামান, বিসিএস সাধারণ শিক্ষা সমিতি খুলনা জেলা ইউনিটির সহসভাপতি প্রফেসর মোঃ আব্দুল জব্বার, সাবেক সহ সভাপতি খান আহমেদুল কবীর, সাবেক সংগঠনিক সম্পাদক শংকর কুমার মল্লিক, প্রচার সম্পাদক মামুন কাদের, সম্পাদক মৃনাল কান্তি মন্ডল, তারক চাঁদ ঢালী, দপ্তর সম্পাদক এসএম কবির আহমেদ, শাহানা পারভীন, প্রফেসর মোঃ নজরুল ইসলামসহ বিভিন্ন সরকারি কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও শিক্ষক এবং প্রতিনিধিরা বক্তৃতা করেন।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ বক্তারা বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ সৃষ্টি হতো না। জাতির পিতার ভাস্কর্য ভাংচুর এবং অবমাননা কর্মকান্ড ন্যাক্কারজনক। আয়োজকরা হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

তারা আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। যারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে চায় তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/কেএ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

তিন শতাধিক শিশু রয়েছে দেশের কারাগারগুলোতে

দেশের বিভিন্ন কারাগারে বন্দি মায়েদের সঙ্গে ৩০৩ জন...

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৪৫

নোয়াখালীর বিভিন্ন থানায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে...

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

সাফল্যের শিখরে অজয় দেবগানের ‘দৃশ্যম থ্রি’

মুক্তির দ্বিতীয় সপ্তাহেও সেই আগ্রহ ধরে রেখেছে অজয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা