সারাদেশ

জাতির পিতার ভার্স্কয ভাংচুরের প্রতিবাদে সমাবেশ

নিজস্ব প্রতিনিধি, খুলনা : ‘জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান’ এই স্লোগান নিয়ে শনিবার (১২ ডিসেম্বর) সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাস্কর্য ভাংচুর ও ভাস্কর্য সম্পর্কে অবমাননাকর মন্তব্যের বিরুদ্ধে খুলনায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
নগরীর শহীদ হাদিস পার্কে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে অংশ নেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, খুলনা বিভাগীয় কমিশনার ড. মু: আনোয়ার হোসেন হাওলাদার, পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা, খুলনা রেঞ্জ ডিআইজি ড. খঃ মহিদ উদ্দিন, খুলনা জেলা ও দায়রা জজ মোঃ মশিউর রহমান চৌধুরী, খুলনার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ ইকবাল হোসেন, পুলিশ সুপার এসএম শফিউল্লাহ সহ জেলা ও বিভাগীয় দপ্তরের কর্মকর্তারা।

বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নেতৃত্বেই আমরা স্বাধীনতা পেয়েছি। বঙ্গবন্ধু এবং বাংলাদেশ এক সূত্রে গাঁথা। জাতির পিতার ভাস্কর্য ভাংচুরের মতো অবমাননাকর কর্মকান্ড অত্যন্ত ন্যাক্কারজনক ও নিন্দনীয় কাজ। বক্তারা এ ধরণের নিন্দনীয় কাজ থেকে দুষ্কৃতিকারীদের সরে আসার আহ্বান জানান, অন্যথায় তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে মন্তব্য করেন।

এর আগে খুলনা জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক সহ কর্মকর্তারা মৌন পদযাত্রা করে শহীদ হাদিস পার্কে প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করেন।

সান নিউজ/কেএ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

একদিনে ডিএমপির রেকর্ড মামলা প্রায় তিন হাজার

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান...

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন মার্ক...

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসের প্রতিষ্ঠানকে

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা

পারিবারিক আবহের গল্প নিয়ে আরশ-মাফতুহা’র নতুন নাটক ‘আহা একি মায়া’

সম্পর্কের গভীরতা, ভালোবাসার টান আর পারিবারিক আবেগ...

তিন শতাধিক শিশু রয়েছে দেশের কারাগারগুলোতে

দেশের বিভিন্ন কারাগারে বন্দি মায়েদের সঙ্গে ৩০৩ জন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা