সারাদেশ

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল 

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর করার প্রতিবাদে ও দুষ্কৃতিকারীদের বিচারের দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুরে স্থানীয় শিশু পার্কের কাছ থেকে স্বেচ্ছাসেবক লীগ বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে গিয়ে সমাবেশ করে।

সমাবেশে স্বেচ্ছাসেবকলীগ নেতা নূরুল ইসলাম আব্বাস, মহসিন উদ্দীন সিকদার, রেফাতুল ইসলাম, এস এম নজরুল ইসলাম, হেলাল কাজী, নুরুজ্জামান শরীফ, মুসলিমা জান্নাতুল তানিয়া, কৃষ্ণ কুমার পাল, আজিজ খান, শিমু বেগম নুপুর প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাংচুরের ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সান নিউজ/বিকে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা