সারাদেশ

মাধবপুরে শিশু শাহপরান হত্যা মামলায় দুই জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ : হবিগঞ্জের মাধবপুরে শিশু শাহপরান হত্যা মামলায় দুই আসামীকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (৯ ডিসেম্বর) বিকেলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল (৩) এর বিচারক মোহাম্মদ হালিম উল্ল্যাহ চৌধুরী এ রায় ঘোষণা করেন।

দন্ডপ্রাপ্তরা হলেন মাধবপুর উপজেলার শিবজয়নগর গ্রামের তাউস মিয়ার ছেলে জালাল মিয়া ও মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার চানগ্রামের আহম্মদ আলীর ছেলে রাসেল মিয়া ওরফে কাটা রাসেল।

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৬ জানুয়ারী মাধবপুর উপজেলার শিবজয়নগর গ্রামের সাবাশ আলীর ৭ বছরের শিশু সন্তান শাহপরানকে অপহরণ করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে আসামীরা। পরে মুক্তিপণের টাকা না পেয়ে তাকে হত্যা করে মরদেহ ফেলে রাখে গ্রামের একটি ডোবায়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় নিহতের বাবা সাবাশ আলী বাদি হয়ে ১১ জানুয়ারী ৩ জনকে আসামী করে মাধবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত করে উল্লেখিত দুইজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

সান নিউজ/এফসি/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা