সারাদেশ

ধামরাইয়ে দুই বাসের সংঘর্ষে নারী শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ধামরাইয়ে দুই বাসের সংঘর্ষে কবিতা সরকার (৩০) নামে একজন নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৩০ যাত্রী। নিহত কবিতা সরকার ধামরাইয়ের কুশুরা ইউনিয়নের গাড়াইল গ্রামের বিকাশ সরকারের স্ত্রী।

রোববার (২২ নভেম্বর) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের কালামপুর বাসস্ট্যান্ডের পূর্বপাশে এ দুর্ঘটনা ঘটে। আহতদের ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক।

পুলিশ ও এলাকাবাসী জানান, কক্সবাজার থেকে ছেড়ে আসা আরিচাগামী সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস (চট্রগ্রাম-মেট্রো-ব-১১-১০৭৮) ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের কালামপুর বাসস্ট্যান্ডের পূর্বপাশে ঢাকাগামী ডিলিং পরিহণের একটি যাত্রীবাহী বাসের (ঢাকা মেট্রো-ব-১৫-৩৭৬০) সঙ্গে সংঘর্ষ হয়।

এতে ডিলিং বাসটি চুর্ণবিচুর্ণ হয়ে যায় এবং সৌদিয়া পরিবহনের বাসটি উল্টে পাশে পড়ে যায়। এতে ডিলিং পরিবহনের যাত্রী নারী শ্রমিক কবিতা সরকার ঘটনাস্থলেই নিহত হন। উভয় বাসের আরও ৩০ জন যাত্রী আহত হয়েছেন। পরে ধামরাই ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা