সারাদেশ

সিলেটে প্রেমিকার সঙ্গে অভিমান করে যুবকের আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেটের পাঠানটুলা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ। তার নাম মিফতাহুর রহমান (৩৫)। তিনি সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়নের কদমতলি গ্রামের মতিউর রহমানের ছেলে।

শনিবার (২১ নভেম্বর) সকাল ১১ টার দিকে পাঠানটুলার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়।

মিফতার চাচা মুহিবুর রহমান জানান, তাদের ধারণা কেউ মিফতাকে ফাঁস দিয়ে মেরে ফেলেছে। পরে লাশটি নামিয়ে রাখে। এমন ধারণার কারণে, তারা ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে দিকে মেঝেতে লাশ পড়ে থাকতে দেখেছেন।

তিনি জানান, ঘটনাস্থলে এক তরুণীকে পাওয়া গেছে। সে তাদের জানিয়েছে যে, মিফতার সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিলো। বিয়ে হয়েছিল কি-না সে ব্যাপারে কিছু বলেনি মেয়েটি। তার বাড়ি বাগেরহাটের ফকিরহাটে।

এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কোতোয়ালী থানার ওসি মো. সেলিম মিঞা বলেন, আমরা লাশ উদ্ধার করেছি। ঘটনাস্থলে থাকা এক তরুণীকেও আটক করা হয়েছে। মেয়েটি তার মায়ের সঙ্গে সিলেটে এসেছিল।
শুক্রবার রাতে তাদের মধ্যে ঝগড়া হয়েছিল। পরে দু'জন দুই রুমে চলে যায়। মেয়েটি ব্লেড দিয়ে তার হাত কাটছিলো। আর ছেলেটি গলায় ফাঁস দেয় বলে জানিয়েছে তরুণী। এরপর তরুণী দ্রুত এসে ছেলেটিকে নামিয়ে ফেলে।

পুলিশ লাশ নামানো অবস্থায় পেয়েছে বলেও উল্লেখ করেছে। আত্মহত্যার প্ররোচণার অভিযোগে তরুণীকে আসামি করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সান নিউজ/এক/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রামিসা হত্যা: ক্ষোভে ফুঁসে উঠছে সর্বস্তরের মানুষ

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী আট বছরের...

নজরুল জয়ন্তী উপলক্ষে কুমিল্লায় আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতা শুক্রবার

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মোৎসব উদযাপনের অংশ...

মুন্সিগঞ্জে দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত শিশু রামিসা

রাজধানীর মিরপুরের পল্লবীতে ধর্ষণের পর নির্মম হত্যা...

হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গে সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও ৭ শ...

স্বাধীন ঐক্যবদ্ধ সম্পাদকীয় প্লাটফর্ম গড়ার আহ্বান শীর্ষ সম্পাদকদের

বাংলাদেশের শীর্ষস্থানীয় সংবাদপত্রের সম্পাদকরা বৃহস...

সিরাজদীখানে দুগ্রুপের সংঘর্ষ, তিনজন টেঁটাবিদ্ধসহ আহত ১০

মুন্সীগঞ্জের সিরাজদীখানে আধিপত্য বিস্তার, ঈদের গরুর হাটের ইজারা ও বালুচর বাজা...

আসামিকে আইনি সেবা দিবে না ঢাকা আইনজীবী সমিতি

রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের প...

শুধুমাত্র হাতের জোরে এভারেস্ট জয়

রুশ পর্বতারোহী রুস্তাম নাবিইভ কৃত্রিম পায়ের সাহায্...

পোল্যান্ডে আরও ৫ হাজার মার্কিন সেনা পাঠানোর ঘোষণা ট্রাম্পের

পোল্যান্ডে আরও পাঁচ হাজার অতিরিক্ত সেনা মোতায়েন কর...

ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা