সারাদেশ

খুলনায় ৬ জনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা

নিজস্ব প্রতিনিধি, খুলনা : মুক্তিযুদ্ধকালে নগরীর গল্লামারী পুরনো ব্রিজের পশ্চিম পাশে নয়জনকে গুলি করে হত্যার অভিযোগে ছয়জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ঘটনায় মামলা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) খুলনার মুখ্য মহানগর হাকিমের আমলি আদালতে (১) সুখজান বিবি নামের এক নারী মামলাটি করেন।

সুখজান বিবি খুলনার দাকোপের গড়খালী গ্রামের সেই সময়কার আওয়ামী লীগ কর্মী এবং মুক্তিযুদ্ধের সমর্থক মহাতাপ বিশ্বাসের স্ত্রী। মামলায় সাতজনকে সাক্ষী রাখা হয়েছে।

আসামিরা হলেন- নগরীর নূরনগর খালিশপুর এলাকার মো. সিরাজুল ইসলাম (৭১), খুলনা সদরের স্যার ইকবাল রোডের মো. আবদুল খালেক (৬৮), দাকোপের মো. সোহরাব হোসেন মোল্লা (৭০), মো. মতিয়ার রহমান সানা ওরফে মনি সানা (৭২), মো. এলাই গাজী (৭২) এবং মো. জহুর শেখ (৭০)।

জানা যায়, মুক্তিযুদ্ধের সময় আসামিরা রাজাকার এবং শান্তি কমিটির সদস্য ছিলেন। ১৯৭১ সালের আগস্ট মাসের মাঝামাঝি সময়ে মামলার আসামিরা বাদীর স্বামী মহাতাপ বিশ্বাসসহ নয়জন মুক্তিযুদ্ধের সহযোগীকে গল্লামারী পুরনো ব্রিজের পশ্চিম পাশে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করেন। এছাড়া আসামিরা মুক্তিযুদ্ধের সময় অসংখ্য মানুষকে হত্যা করে, নারী ধর্ষণ, নিরীহ মানুষের ধন-সম্পদ লুটতরাজ করে ঘৃণ্যতম অপরাধ করেছেন।

বাদীপক্ষের আইনজীবী হেমন্ত কুমার সরকার বলেন, বিচারক মো. আমিরুল ইসলাম মামলাটি গ্রহণ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানোর নির্দেশ দিয়েছেন।

সান নিউজ/খায়রুল/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনিতে অভিযুক্ত যুবকের মৃত্যু

ভোলার রাজাপুরে বিএনপি নেতাকে কুপিয়ে গুরুতর জখম করা...

সাত খুন, আবরার ও সিনহা হত্যা মামলার আপিল শুনানির তারিখ নির্ধারণ

দেশের আলোচিত তিনটি হত্যাকাণ্ডের মামলা নারায়ণগঞ্জের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা