সারাদেশ

পাবনায় ট্রাক উল্টে প্রাণ গেল নিহারা খাতুনের

নিজস্ব প্রতিনিধি,পাবনা: চা বিক্রেতা শুকুর আলীর সাথে বাড়িতে ফিরছিলেন স্ত্রী নিহারা খাতুন (৪০)। রাস্তার পাশ দিয়ে যাবার সময় চলন্ত একটি ট্রাক পিছনের ডান পাশের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে তার নিচে চাপা পড়েন নিহারা খাতুন। ঘটনাস্থলেই সে মারা যান। চোখের সামনে স্ত্রীকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন শুকুর আলী।

রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টা দিকে পাবনার চাটমোহর উপজেলার চরপাড়া বিশিপাড়া এলাকায় এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। নিহত নিহারা খাতুনের বাড়ি উপজেলার গুনাইগাছা ইউনিয়নের চরপাড়া বিশিপাড়া গ্রামে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আমিনুল ইসলাম দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলার সাহেব বাজার থেকে চায়ের দোকান বন্ধ করে রাস্তার একপাশ ধরে বাড়ি ফিরছিলেন চা বিক্রেতা শুকুর আলী ও তার স্ত্রী নিহারা খাতুন। এ সময় পাবনা থেকে পঞ্চগড় যাচ্ছিল চাল, ডাল, আটা বোঝাই একটি ট্রাক (পাবনা-ট ১১-০৩৯৬)। ট্রাকটি জারদিস মোড়-হান্ডিয়াল সড়কের চরপাড়া বিশিপাড়া এলাকায় পৌঁছামাত্র ট্রাকের একটি চাকা ফেটে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার একপাশে কাত হয়ে পড়ে।

এতে শুকুর আলী বেঁচে গেলেও কাত হয়ে পড়া সেই ট্রাকের নিচে চাপা পড়েন গৃহবধূ নিহারা খাতুন। পরে স্থানীয় লোকজন ও চাটমোহর ফায়ার সার্ভিসের কর্মীরা দূর্ঘটনাস্থলে পৌঁছে নিহারা খাতুনের মরদেহ উদ্ধার করে। দূর্ঘটনার পর পালিয়ে যায় ট্রাকের চালক ও হেলপার। পুলিশ ট্রাকটি জব্দ করেছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

সাভারে ২৯০ পিস ইয়াবাসহ ৪ জনকে গ্রেপ্তার

সাভারে পৃথক স্থানে তিনটি অভিযান চালিয়ে ২৯০ পিস ইয়া...

ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু ২১ জানুয়ারি, ৫ ধাপে হবে ভোট

আগামী ২১ জানুয়ারি থেকে ৫ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচ...

ময়নাতদন্তে জানা গেল নানা পাটেকারের মৃত্যুর মূল কারণ

ভারতের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকরের মৃত্যুর কারণ...

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

নতুন করে বেশ কয়েকটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষে...

কানাডায় বিনা খরচে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ

আমরা জানি, উন্নত জীবন আর শিক্ষামানের আশায় অনেকেই দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা