সারাদেশ

সাদুল্লাপুরে ব্রীজের নিচ থেকে নারীর মরদেহ উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় এক ব্রীজের নিচে পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে মরদেহটি উদ্ধার করে পুলিশ। ওই নারীর বয়স ৩৮ থেকে ৪০ বছর বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে ব্রীজের নিচে পানিতে মরদেহ ভাসতে দেখেন স্থানীয় মানুষ। পরে তাঁরা জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে সংবাদ দেন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে। ওই নারীর নাম-পরিচয় জানা যায়নি।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কেএম হাবিবুল ইসলাম বলেন, স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। প্রাথমিক সুরতহালে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

কলকাতার দুর্গোৎসবের আনন্দ বিষাদে রূপ নিল

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার অন্যতম প্রাচীন ও জনপ্রিয় উত্তর কলকাতার চো...

সাইবার বুলিং মামলায় খালাস পেলেন মোংলার সাংবাদিক

নতুন সাইবার সুরক্ষা আইনে করা বহুল আলোচিত সাইবার বু...

আ’লীগ সমর্থক সভাপতি নির্বাচিত, কমিটি অনুমোদন দিল বিএনপি

নোয়াখালী সদর উপজেলার কালাদরাপ ইউনিয়ন পরিষদের সর্বশ...

ক্যারিবিয়ান শিবিরে এক পরিবর্তন

ব্যক্তিগত কারণে ওয়েস্ট ইন্ডিজ দল থে...

মুখোশ পরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি

নোয়াখালীর বেগমগঞ্জে মুখোশ পরে দোকানে ঢুকে মিজানুর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা