সংগৃহীত ছবি
সারাদেশ

মাথাবিহীন খণ্ডিত লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি: ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়ায় ২টি কার্টন বক্সের ভেতরে মিলেছে অজ্ঞাত ১ নারীর মাথাবিহীন ৩ খণ্ডিত লাশ।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেলে এই ঘটনা ঘটে।

আরও পড়ুন: রাষ্ট্রপতিকে অপসারণের দাবি

জানা যায়, বৃহস্পতিবার বিকেলে আশুলিয়ার কাঠগড়া চৌরাস্তা এলাকায় ২টি কার্টন বক্সের ভেতরে ঐ লাশ দেখতে পেয়ে স্থানীয়রা আশুলিয়া থানায় খবর দেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি দায়িত্বরত পুলিশের সদস্যরা।

পুলিশ জানায়, কাঠগড়া চৌরাস্তা এলাকায় ২টি কার্টনের ভেতরে ১ নারীর লাশের খণ্ডিত অংশ দেখতে পায় স্থানীয়রা। এরপর আশুলিয়া থানা পুলিশকে খবর দেওয়া হয়।

আশুলিয়া থানা পুলিশের পরিদর্শক (ওসি তদন্ত) কামাল হোসেন জানান, এই খবরের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ২টি কার্টনের ভেতর থেকে মাথাবিহীন লাশের ৩ খণ্ডিত অংশ উদ্ধার করা হয়েছে। নিহত ঐ নারীর নাম-পরিচয় পাওয়া যায়নি। লাশের পরিচয় নিশ্চিতের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) টিমকে খবর দেওয়া হয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

‘আত্মগোপনে’ সৌদি যুবরাজ

ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ঘন ঘন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হাম...

পুরান ঢাকায় মনজুর খান প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড

পুরান ঢাকার চকবাজারের মনজুর খান প্লাজা মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা