সংগৃহীত ছবি
সারাদেশ

হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি : জয়পুরহাটে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে সাইদুল নামে একজনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

আরও পড়ুন : রেমালের তাণ্ডবে সারাদেশে নিহত ২১

মঙ্গলবার (২৮ মে) বেলা সাড়ে ১১টার দিকে জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. নুরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) আবু নাছিম মো. শামীমুল ইমাম শামীম বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন : গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত চাঁদপুরে

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- জয়নাল মন্ডল, মোজাম্মেল হক, মোফাজ্জল হোসেন, মোস্তফা, মোসফর আলী, মাহফুজার রহমান, মাসুদ, মামুনুর রশীদ, সামসুদ্দিন ও বেলাল হোসেন। তারা সকলেই কালাই উপজেলার আওড়া কালিমোহর গ্রামের বাসিন্দা। রায় প্রদানের সময় জয়নাল ছাড়া অন্য আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

মামলা সূত্রে জানা যায়, কালাই উপজেলার আওড়া কালিমোহর গ্রামের বাসিন্দা আ. সামাদ ও জয়নাল মন্ডলের মধ্যে সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ওই সম্পত্তির দখলদার হিসেবে আ. সামাদ মুরগির সেড করে ব্যবসা করেন। ২০১৫ সালের ৫ জুলাই জয়নালরা ওই সম্পত্তিতে গিয়ে মাটি কাটেন। এটি দেখে সামাদের ছেলে সাইদুল, শরিফুল ও তার ছোট ভাই গোলাম মোস্তফা বাধা দেন। এতে তাদের ওপর ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র দিয়ে প্রতিপক্ষকে আঘাত করে জখম করেন জয়নালরা।

আরও পড়ুন : ভালুকায় জমে উঠেছে নির্বাচনি প্রচারণা

এতে সাইদুল গুরুতর জখম হন। তাদের চিৎকারে স্থানীয় লোকজন এসে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে অবস্থার অবনতি হলে প্রথমে বগুড়া এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ঘটনার ৯ দিন পর সাইদুল মারা যান।

এ ঘটনায় আ. সামাদ বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করেন কালাই থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) বিশ্বজিৎ বর্মন। তদন্ত শেষে তিনি ২০১৫ সালের ২৬ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

আরও পড়ুন : চোখের সামনে ভেসে গেল ২ হাজার গবাদিপশু

জেলা ও দায়রা জজ আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) আবু নাছিম মো. শামীমুল ইমাম শামীম জানান, এ মামলায় ২২ জনের সাক্ষ্য নেওয়া হয়। দীর্ঘ শুনানি শেষে আজ বিচারক এই রায় দেন। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। তবে রায় সঠিক হয়নি জানিয়ে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন বিবাদীপক্ষের আইনজীবী কাজী রাব্বিউল হাসান মোনেম।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ঢাকা জেলা পুলিশের চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে আশুলিয়া থানার একটি বিশ...

বর্ষার আগমনীতে মাদারীপুরে ব্যস্ত নৌকা কারিগররা

মাদারীপুরে বর্ষার আগমনীতে নৌকা তৈরি করতে ব্যস্ত সময় পাড় করছে মাদারীপুর জেলা র...

খামেনির জানাজায় বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার

ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জন্...

শিল্পী সমিতির নির্বাচনে ২৪৩ ভোটে সভাপতি শিবা সানু 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্ব...

টেইলর সুইফট ও ট্রাভিস কেলসের রাজকীয় বিয়ে

বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জনপ্রিয় পপ তারকা টেইলর সুইফট এ...

আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ঢাকা জেলা পুলিশের চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে আশুলিয়া থানার একটি বিশ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা