আর্টস

৩ জুলাই শুক্রবার, কেমন যাবে আপনার আজকের দিন

বিনোদন ডেস্কঃ

মেষ রাশি (মার্চ ২১ থেকে এপ্রিল ২০ অথবা চৈত্র ৮ থেকে বৈশাখ ৭):

সবার সঙ্গে একটু ভাল ব্যবহার করুন, বিবাদ বাড়তে পারে। ব্যবসায় খরচের জন্য চাপ বাড়বে। ঋণ থেকে মুক্তির সুযোগ মিলবে। কাজে কোনও ভুল হওয়ার আশঙ্কা। শত্রুদের থেকে একটু সাবধান থাকুন। উচ্চপদস্থ ব্যক্তির সাহায্যে উন্নতি। কোনও আশা নষ্ট হতে পারে। সম্পত্তির ব্যাপারে চিন্তা বাড়বে। মহিলাদের থেকে সাহায্য পাবেন। পেটের সমস্যা বাড়তে পারে। স্ত্রীর আবদার পূরণ। সন্তানকে নিয়ে চিন্তা।

বৃষ রাশি (এপ্রিল ২১ থেকে মে ২০ অথবা বৈশাখ ৮ থেকে জ্যৈষ্ঠ ৬):

প্রতিবেশীর জন্য অশান্তির আশঙ্কা। অনেক দিনের আশা পূরণ হতে পারে। প্রেমে বাইরের লোকের সঙ্গে বিবাদের আশঙ্কা। রক্তচাপ বাড়বে। কর্মস্থানে উৎকণ্ঠা বাড়তে পারে। বাড়ির কাছে ভ্রমণ হতে পারে। কাজের ভাল সুযোগ আসতে পারে। বাজে চিন্তার জন্য মানসিক কষ্ট। লটারি থেকে কিছু আয় হবে। বন্ধুর দ্বারা কোনও ক্ষতি হওয়ার যোগ রয়েছে।

মিথুন রাশি (মে ২১ থেকে জুন ২০ অথবা জ্যৈষ্ঠ ৭ থেকে আষাঢ় ৬):

বাবা-মায়ের জন্য চিকিৎসার খরচ বাড়তে পারে। শরীরের কোনও অংশে ব্যথা বাড়তে পারে। কর্মস্থানে সমস্যা বাড়তে পারে। অকারণে তর্কে জড়াতে পারেন। স্ত্রীর জন্য বাড়িতে বিবাদের আশঙ্কা। আত্মীয়ের সঙ্গে সম্পত্তির ব্যাপারে বিবাদ। কর্মস্থানে কোনও বিবাদ নিয়ে চিন্তা। সামাজিক সুনাম আসতে পারে। ব্যবসার ব্যাপারে ভাল যোগাযোগ। বাড়তি খরচের জন্য চিন্তা। অফিসে কিছু বাড়তি আয় হতে পারে।

কর্কট রাশি (জুন ২১ থেকে জুলাই ২০ অথবা আষাঢ় ৭ থেকে শ্রাবণ ৫):

সকালের দিকে রাস্তাঘাটে কোনও অচেনা লোকের সঙ্গে পরিচয় হতে পারে। প্রেমের প্রতি ঘৃণা আসতে পারে। শরীরের কোনও ক্ষত থেকে রোগ বাড়তে পারে। যাঁরা বিদেশে থাকেন, তাঁদের জন্য ভাল সুযোগ আসতে পারে। পাওনা আদায়ে অশান্তি বাড়বে। কোনও লজ্জার কাজ আপনার দ্বারা হতে পারে। স্ত্রীর সঙ্গে অশান্তির জন্য মানসিক কষ্ট বাড়তে পারে। পড়াশোনায় শুভ পরিবর্তন। ব্যবসার ব্যাপারে চাপ বাড়তে পারে। বাড়িতে অতিথি আসতে পারে।

সিংহ রাশি (জুলাই ২১ থেকে অগাস্ট ২০ অথবা শ্রাবন ৬ থেকে ভাদ্র ৫):

অতিরিক্ত বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে। শরীরে ক্ষয় বাড়বে। সন্তানের জন্য খরচ হতে পারে। কাজের জন্য সুনাম বাড়তে পারে। বিদেশে থাকা কোনও বন্ধুর জন্য মন খারাপ হবে। ব্যবসায় খরচ বাড়তে পারে। একাধিক পথে উপায় করতে গিয়ে বিপদের আশঙ্কা। কাজ নিয়ে উদ্বেগ আসতে পারে। খেলাধূলার জন্য উপহার পেতে পারেন। অহেতুক ক্রোধ বাড়তে পারে। নতুন কোনও কাজের জন্য যোগাযোগ আসবে।

কন্যা রাশি (আগস্ট ২১ থেকে সেপ্টেম্বর ২০ অথবা ভাদ্র ৬ থেকে আশ্বিন ৫):

আজ সকালে শুভ কিছু ঘটতে পারে। কুটিল মনোভাবের জন্য অশান্তি বাড়বে। ব্যবসার দিকে ভাল সুযোগ আসতে পারে। অর্থ সাহায্য মেলার সম্ভাবনা। পাওনা আদায়ে দেরি হতে পারে। পেটের সমস্যা থেকে সাবধান থাকুন। ব্যবসার জন্য খরচ বাড়বে। নিজের চালাকির দ্বারা বিপদ থেকে উদ্ধার পাবেন। প্রেমের জন্য মনে আনন্দ বাড়তে পারে। কোনও মহিলা থেকে সাবধান থাকুন। চিকিৎসার খরচ বাড়তে পারে। সন্তানের জন্য মানসিক চিন্তা।

তুলা রাশি (সেপ্টেম্বর ২১ থেকে অক্টোবর ২০ অথবা আশ্বিন ৬ থেকে কার্তিক ৫):

আজ সকাল থেকে মানসিক দিক খুব একটা ভাল থাকবে না। পুরনো কোনও শত্রু নতুন করে আপনার ক্ষতি করতে পারে। সংসারে একটু অভাবের যোগ দেখা যাচ্ছে। জলপথে ভ্রমণের সুযোগ আসতে পারে। বাড়িতে নতুন অতিথি আসতে পারে। আজ সবথেকে বিশ্বাসযোগ্য মানুষ আপনাকে ঠকাতে পারে। ন্যায্য পাওনা আদায় করতে গিয়ে অশান্তি হতে পারে। উচ্চপদস্থ কোনও চাকরির খোঁজ আসতে পারে। লিভারের সমস্যায় ভোগান্তি।

বৃশ্চিক রাশি (অক্টোবর ২১ থেকে নভেম্বর ২০ অথবা কার্তিক ৬ থেকে অগ্রহায়ন ৬):

সঙ্গীতের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অনেক দূরে এগনোর সময়। সুখ স্বাচ্ছন্দ্য সংসারে ফিরে আসার আশা রাখতে পারেন। বিপদে আত্মরক্ষা নিজেকেই করতে হবে। শারীরিক দুর্বলতা থাকবে আজ। ব্যবসায় কোনও কারণে একটু বাজে খরচ হতে পারে। পায়ের নীচে আঘাত লাগতে পারে। খুব বুঝে খরচ করুন, আজ ব্যয় বহুল দিন। সংসারে কোনও দায়িত্ব থাকলে তাড়াতাড়ি সেরে ফেলুন। সন্তানের ব্যাপারে উদ্বিগ্নতা থাকবে।

ধনু রাশি (নভেম্বর ২১ থেকে ডিসেম্বর ২০ অথবা অগ্রহায়ণ ৭ থেকে পৌষ ৬):

পথে কোনও বাধার সামনে পড়তে হতে পারে। স্বামী-স্ত্রী বিবাদের জন্য মানসিক চাপ বাড়বে। ব্যবসার ব্যাপারে সচেতনতা বাড়তে পারে। গঠনমূলক কাজের চিন্তা ও নতুন পরিকল্পনা সফল হতে পারে। আজ স্ত্রী এমন কিছু কাজ করবে, যা দেখে আপনাকে হতভম্ব হতে হবে। জ্বর জ্বালায় ভোগান্তির আশঙ্কা আছে। নতুন বাড়ি তৈরির পরিকল্পনা।

মকর রাশি (ডিসেম্বর ২১ থেকে জানুয়ারি ২০ অথবা পৌষ ৭ থেকে মাঘ ৭):

আজ সব কাজে কম বেশি সাফল্য পাবেন। ব্যবসায় নতুন কোনও উন্নতির আশা রাখতে পারেন। উপকারের পরিবর্তে অপদস্ত হওয়ার আশঙ্কা। বাড়িতে আত্মীয় আসতে পারে। প্রেমে কোনও জটিলতা সৃষ্টি হতে পারে। আজ নিজের কারও জন্য মানসিক পীড়া হতে পারে। প্রতিবেশীর সঙ্গে বিবাদে আইনি ঝঞ্ঝাট আসতে পারে। বেশি কথা বলার ফলে ক্ষতি হতে পারে। বাড়তি উপার্জন হওয়ার যোগ আছে।

কুম্ভ রাশি (জানুয়ারি ২১ থেকে ফেব্রুয়ারি ২০ অথবা মাঘ ৮ থেকে ফাল্গুন ৮):

নিজের সিদ্ধান্ত আজ কার্যকর হবে না। প্রতিবেশীর সঙ্গে কোনও কারণে ভুল বোঝাবুঝি হতে পারে। অতিরিক্ত পরিশ্রমের ফলে শারীরিক দুর্বলতা আসতে পারে। ইচ্ছা পূরণ হতে পারে। আজ কোনও কারণে মনে খুব ভয় কাজ করবে। কাউকে বিশ্বাস করলে ঠকতে হতে পারে। আজ সব কাজের জন্য একটু ধৈর্য ধরতে হবে। পরিবারের সঙ্গে কোথাও ভ্রমণের আলোচনা বন্ধ হতে পারে। চিকিৎসার খরচ বাড়বে।

মীন রাশি (ফেব্রুয়ারি ২১ থেকে মার্চ ২০ অথবা ফাল্গুন ৯ থেকে চৈত্র ৭):

আজ সকাল থেকে কর্মস্থান নিয়ে একটু চিন্তা থাকতে পারে। আজ ব্যবসা ভাল চললেও সঞ্চয় ভাগ্য খুব একটা ভাল থাকবে না। বিদ্যার্থীদের জন্য খুব ভাল খবর অপেক্ষা করছে। অনিচ্ছাকৃত ভাবে হলেও কোনও কাজ ফেলে রাখবেন না। আপনার আলোচনায় মানুষ সন্তুষ্ট হবে। আজ আপনাকে মালিকের বশ্যতা স্বীকার করতে হতে পারে। শত্রু পক্ষের সঙ্গে আপস করে নিজের কাজ উদ্ধার। প্রয়োজনীয় বিষয়ে তাড়াতাড়ি এগিয়ে যান।

সান নিউজ/ বি.এম.

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

 ‘৩০০ ফিটের’ হাল

রাজধানীর যানজট কমানো, দ্রুত যোগাযোগ নিশ্চিত করা এবং পূর্বাচল নতুন শহরের সঙ্গে...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

‘লকডাউন’ দিল্লি!

ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিকে কেন্দ্র কর...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা