আর্টস

অর্থনৈতিক বিপর্যয় কাটাতে ‘মোনালিসা’ বিক্রির প্রস্তাব

বিনোদন ডেস্ক

চলমান করোনা পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে ফ্রান্স সরকারকে। ভেঙে পড়ছে দেশটির অর্থনীতি। আর তাই আর্থিক মন্দা কাটাতে লিওনার্দো দ্য ভিঞ্চির অমর সৃষ্টি মোনালিসা চিত্রকর্ম বিক্রি করে দেওয়ার প্রস্তাব দিয়েছেন একজন ফরাসি ব্যবসায়ী। ফরাসি সংবাদমাধ্যম ফ্রান্স-২৪ এর এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। তবে তেমন কিছু ঘটলে ফ্রান্সের বিরুদ্ধে মামলার হুমকি দিয়েছে চিত্রকর্ম বিষয়ক এক আন্তর্জাতিক সংগঠন।

ফ্রান্সে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ১ লাখ ৮১ হাজার ৭০০ মানুষ। মৃত্যু হয়েছে ২৮ হাজার ১৩৫ জনের। টানা লকডাউনের কারণে অর্থনীতিতে ধস নেমেছে। এমন পরিস্থিতিতে ৫০ বিলিয়ন ইউরোতে মোনালিসা বিক্রি করে দেওয়ার প্রস্তাব দিয়েছেন ফ্রান্সের স্বনামধন্য প্রযুক্তি প্রতিষ্ঠান ফেবারনোভালের প্রতিষ্ঠাতা স্টেফানে ডিস্টিঙ্গুইন।

তার মতে, মোনালিসা হতে পারে অনেক বড় একটি আর্থিক উৎস। যা দেশটির অর্থনীতিকে পুরোপুরি ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারে।

অপর পক্ষে ইতালির জনপ্রিয় চিত্রকর সিভিচ্চি এমন সিদ্ধান্তের বিরোধীতা করেছেন। তিনি বলেছেন, শিল্পকর্মটি ফ্রান্সের লুভরে রয়েছে ঠিকই, তবে এটি ফ্রান্সের সম্পদ নয়। তাই এই শিল্পকর্ম বিক্রি করা আইনত দণ্ডনীয়। ওয়ার্ল্ড পেইন্টিং ফোরামের তরফেও জানানো হয়েছে, শিল্পকর্মটি বিক্রি করা হলে তারা ফ্রান্সের সরকারের বিরুদ্ধে মামলা করবে।

Copyright © Sunnews24x7

Newsletter

Subscribe to our newsletter and stay updated.

সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

বিয়ের প্রলোভন দেখিয়ে মারমা তরুণী ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার

বান্দরবানে এক মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগে জাতীয়...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা