জাতীয়

হ্যান্ড স্যানিটাইজার বাজারে আনছে কেরু

নিজস্ব প্রতিবেদক:

নভেল করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে রাষ্ট্রায়ত্ত কেরু অ্যান্ড কোম্পানি হ্যান্ড স্যানিটাইজার তৈরির উদ্যোগ নিয়েছে। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিল্প মন্ত্রণালয় জানায়, সোমবার থেকে পরীক্ষামূলক ভাবে এই জীবাণুনাশক বাজারে ছাড়া হবে।

শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের অধিভুক্ত প্রতিষ্ঠান কেরু এন্ড কোম্পানি। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ”ল্যাবরেটরি পরীক্ষায় দেখা গেছে, কেরু উৎপাদিত হ্যান্ড স্যানিটাইজার ৯৯ দশমিক ৯৯ শতাংশ জীবাণু ধ্বংস করতে সক্ষম। যা আগামী কয়েক দিনের মধ্যে পুরোদমে বাজারে পাওয়া যাবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইতোমধ্যে চুয়াডাঙ্গার স্থানীয় প্রশাসন ও কেরু কোম্পানির শ্রমিক-কর্মচারীদের মধ্যে এটি বিতরণ করা হয়েছে।

প্রাথমিকভাবে দেশের বিভিন্ন জায়গায় কেরুর ১৬টি বিপণন কেন্দ্র, শিল্প মন্ত্রণালয় এবং চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের সামনে এ স্যানিটাইজার পাওয়া যাবে। এছাড়া চাহিদার ভিত্তিতে বিভিন্ন প্রতিষ্ঠানকে এটি সরবরাহ করা হবে।

কেরু জানিয়েছে, ১০০ মিলিলিটারের এক বোতল স্যানিটাইজারের খুচরা মূল্য ধরা হয়েছে ৬০ টাকা।

১৯৩৮ সালে চুয়াডাঙ্গা জেলার দর্শনায় স্থাপিত এই প্রতিষ্ঠানটি এখনও স্পিরিট উৎপাদন করে আসছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা