সারাদেশ

হামে বিপর্যস্ত সাজেক, আক্রান্ত ১২৩

রাঙামাটি প্রতিনিধি:

একদিকে চজলছে করোনাভাইরাস আতঙ্ক অন্যদিকে দুর্গম সাজেকের ৩ গ্রামে হামের মহামারী। এ অবস্থায় হামে আক্রান্ত ১২৩ শিশুর অবস্থা সংকটাপন্ন।

তাদের মধ্যে অধিক সংকটাপন্ন একই পরিবারের ৫ শিশুকে হেলিকপ্টারে করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় সেনাবাহিনী।

২৫ মার্চ বুধবার বিকেলে তাদেরকে সাজেক থেকে চট্টগ্রাম নিয়ে যাওয়া হয় বলে নিশ্চিত করে চট্টগ্রাম সেনাবাহিনীর জিওসি অফিস।

উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে নেয়া শিশুরা হলো, প্রহিত ত্রিপুরা (৭), রখেন ত্রিপুরা (৮), রকেট ত্রিপুরা (৯), নহেন্দ্র ত্রিপুরা (১০) ও দিপায়ন ত্রিপুরা (১১)। এরা সবাই শিয়ালদহ মৌজার লংথিয়ান পাড়ার বাসিন্দা অনীল মোহন ত্রিপুরার সন্তান। তারা সবাই সর্ম্পকে আপন ভাই।

এদিকে এখনো সাজেক ইউনিয়নের পাঁচটি গ্রামে ১২৩ শিশু হামে আক্রান্ত রয়েছে। তাদের চিকিৎসা সেবায় কাজ করছে স্বাস্থ্য বিভাগের তিনটি, সেনাবাহিনী ও বিজিবি’র দুইটি মিলে মোট ৫টি মেডিকেল টিম।

গত ফেব্রুয়ারি মাস থেকে সাজেক ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের অরুন পাড়া, লাংকাটান পাড়া ও হাইচ্যাপাড়ায় হামের প্রাদুর্ভাব দেখা দেয়। এই তিনটি এলাকায় সর্বশেষ প্রাপ্ত তথ্যানুসারে সর্বমোট ১২৩টি শিশু হামে আক্রান্ত রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ১৭০নং তুইছুই মৌজাস্থ ৭নং ওয়ার্ডের মেম্বার জৌপৈই থাং ত্রিপুরা।

করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে সারাবিশ্বের মানুষ যখন চরম উৎকন্ঠায় দিনানিপাত করছে ঠিক এই কঠিন সময়ে সাজেকে একের পর এক শিশুর হামে আক্রান্তের ঘটনায় বেশ ভাবিয়ে তুলেছে সে অঞ্চলের বাসিন্দা ও স্থানীয় প্রশাসনকে।

বাঘাইছড়ি উপজেলা প্রশাসন কর্তৃপক্ষ বলছে, মঙ্গলবার সেনাবাহিনী ও বিজিবির তত্ত্বাবধানে আরও একটি চিকিৎসক দল লংথিয়ান পাড়ায় পাঠানো হয়। ওই মেডিকেল টিমের সঙ্গে প্রয়োজনীয় খাবার এবং ওষুধ সামগ্রীও আনা হয়েছে। আক্রান্ত শিশুদের মাঝে পুষ্টিকর খাবার সরবরাহ করা হচ্ছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, আক্রান্ত লাখ ছাড়াল

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নত...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

চুয়েট ভিসিকে অবরুদ্ধ করে প্রশাসনিক ভবনে শিক্ষার্থীদের তালা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়...

সৌদিতে ৫১ ফ্লাইট ব্যাহত, সাড়ে ৫ হাজার যাত্রীর ভোগান্তি

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ফ্লাইট চলাচল সীমিত করা...

নতুন তিন নাটক নিয়ে হাজির হচ্ছেন নাজনীন নাহার নীহা

ছোটপর্দায় নিজের অভিনয়দক্ষতা ও সাবলীল উপস্থিতি দিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা