জাতীয়
করোনাভাইরাস

সব স্থলবন্দর দিয়ে বিদেশি প্রবেশ নিষিদ্ধ

সান ডেস্ক:
দেশের সব স্থলবন্দর দিয়ে বিদেশি নাগরিক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। করোনা প্রতিরোধে এই নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের বহির্গমন শাখা সিনিয়র সহকারী সচিব মনিরা হক স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানালেও স্থলবন্দর কর্তৃপক্ষ এখনও এ বিষয়ে কোনও নির্দেশনা হাতে পায়নি বলে জানা গেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়, সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশে করোনা প্রাদুর্ভাব দেখা দিয়েছে। তাই বাংলাদেশের অভ্যন্তরে করোনা ভাইরাসের অধিকতর সংক্রমণ প্রতিরোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রবিবার (২২ মার্চ) থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বাংলাদেশের সব স্থলবন্দর দিয়ে বিদেশি নাগরিকদের বাংলাদেশে প্রবেশ নিষিদ্ধ করা হল।

এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু বকর সিদ্দিক সান নিউজকে বলেন, এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী করা হয়েছে।

তবে স্থলবন্দর কর্তৃপক্ষের ট্রাফিক বিভাগের সদস্য ড. আলমগীর হোসেন বলেছেন, তারা বিষয়টি সম্পর্কে এখনও অবহিত নন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেখ হাসিনার প্রত্যর্পণে আইনি প্রক্রিয়া খতিয়ে দেখছে দিল্লি: জয়সওয়াল

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে সরকারের ক...

সাংবাদিকদের ওপর গুলিবর্ষণ গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত: টিআইবি

খুলনায় পেশাগত দায়িত্ব শেষে একসঙ্গে বসে থাকা সাংবাদিকদের লক্ষ্য করে গুলিবর্ষণে...

বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ড, জেলা জামায়াত আমিরের নিন্দা

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যাকাণ্ডের...

তিন দিন দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের পূর্বাভাস

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে উত্তর উড়...

‘তারেক রহমানের স্বপ্নের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে’ 

ঢাকা বিভাগের সঙ্গে বরিশাল বিভাগের অন্যতম প্রবেশদ্বার হিসেবে পরিচিত ভূরঘাটায় এ...

পাঁচ বছরেই দ্বিগুণ হতে পারে স্বর্ণের দাম

বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর...

বন্যায় মৃত বেড়ে ৫৯, ক্ষতিগ্রস্ত ৭ জেলা

দেশের সাত জেলায় চলমান বন্যা, অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসের ঘটনায় মৃতের সংখ...

মুন্সীগঞ্জে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজা ও মাদ...

ইসলামী ব্যাংকের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চট্টগ্রাম অঞ্চলের ২ দিনব্যাপী অর্ধ-বার্ষিক ব...

সমুদ্রপথে ঢুকছে অবৈধ অস্ত্রের চালান, সক্রিয় আন্তর্জাতিক চক্র

বাংলাদেশে অবৈধ অস্ত্র প্রবেশের নতুন নতুন পথ নিয়ে উদ্বেগ বাড়ছে। সীমান্তবর্তী দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা