সারাদেশ

শ্রীমঙ্গলে সনাতনী সমাজের মতবিনিময় সভা

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারে ‘বহুত্বের সৌন্দর্যে, সম্প্রীতির বন্ধনে-আমাদের শ্রীমঙ্গল’ স্লোগানকে সামনে রেখে সনাতনী সমাজের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১২টায় শ্রীমঙ্গল সদর ইউনিয়নের উত্তরসুরে শ্রীশ্রী প্রভু জগবন্ধু আশ্রম ও মিশন প্রাঙ্গণে সম্মিলিত সনাতনী সমাজ শ্রীমঙ্গলের পৃষ্ঠপোষকতায় যোসেফ দাসগুপ্ত যশো এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। শ্রীশ্রী প্রভু জগবন্ধু আশ্রম ও মিশনের প্রতিষ্ঠাতা শ্রীমৎ বন্ধু প্রীতম ব্রহ্মচারীর সভাপতিত্বে এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার ভারপ্রাপ্ত সম্পাদক সুদীপ দাশ রিংকুর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও ক্ষুদ্র নৃগোষ্ঠীবিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী এবং শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান। সভায় স্বাগত বক্তব্য দেন সম্মিলিত সনাতনী সমাজ শ্রীমঙ্গলের মুখপাত্র যোশেফ দাশগুপ্ত যশো। শুরুতেই ছিল মাতৃ আরাধনার শিশু শিল্পীদের নৃত্যানুষ্ঠান।

এ সময় শ্রীমঙ্গল উপজেলা বিএনপি'র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ উপজেলার বিভিন্ন সনাতনী সম্প্রদায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় শ্রীমঙ্গলের সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও বহুত্ববাদী সমাজব্যবস্থার গুরুত্ব নিয়ে মতবিনিময় করা হয়।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সশস্ত্র বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী

বাংলাদেশের সশস্ত্র বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়...

ঢাকা ক্লাবের সামনে গ্রেপ্তার হলেন আ’লীগের কেন্দ্রীয় নেতা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শি...

শেখ হাসিনা বাংলাদেশে ঢুকলেই গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

বাংলাদেশের সীমানায় ঢুকলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ...

সাত লাখ ছাড়িয়েছে রুশ সেনার প্রাণহানি

ইউক্রেনের বিরুদ্ধে চলমান দীর্ঘ ও রক্তক্ষয়ী যুদ্ধে রুশ সামরিক বাহিনীর ক্ষয়ক্ষত...

জিটিসি কর্তৃক পাথর খনি শ্রমিকদের সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান

দিনাজপুরের মধ্যপাড়া কঠিন শিলা খনি প্রকল্পে কর্মরত...

সরকারি জমিতে ডেভেলপারের চুক্তিতে বহুতল ভবনের রুম বিক্রির অভিযোগ

নোয়াখালী জেলা শহরের প্রাণকেন্দ্র মাইজদীতে সরকারি জ...

সৌদির তেল স্থাপনা ও আর্থিক কেন্দ্রে হামলা হুতিদের

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত আবারও নতুন মাত্রা পেয়েছে। ইয়েমেনভিত্তিক হুতি আন্দোলন...

নারীর প্রতি সহিংসতা রোধে নোয়াখালীতে মানববন্ধন

নারীর প্রতি সহিংসতা বন্ধ, অপরাধীদের দ্রুত বিচার, ভ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা