আন্তর্জাতিক

শ্মশান গেটে ঝুলছে ‘হাউসফুল’ নোটিশ

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাস মহামারিতে বেসামাল ভারত, বেসামাল চিকিৎসা ব্যবস্থাও। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে দৈনিক মৃত্যুর সংখ্যা রয়েছে সাড়ে তিন হাজারের আশেপাশে। এই অবস্থায় হাসপাতালের মর্গ ও শ্মশানগুলোতে উপচে পড়ছে মৃতের সংখ্যা। মর্গের বাইরেই পড়ে আছে মৃতদেহের সারি। শেষকৃত্যের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে স্বজনদের।

এমনকি মরদেহ শেষকৃত্যের জায়গা না থাকায় শ্মশানের গেটে ঝুলিয়ে রাখা হয়েছে ‘হাউসফুল’ নোটিশ। ঘটনাটি ঘটেছে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের চামরাজপেটের শ্মশানে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, করোনায় আক্রান্ত হয়ে বিপুল সংখ্যক মানুষের মৃত্যু হচ্ছে প্রতিদিন। এর পাশাপাশি স্বাভাবিক মৃত্যুও হচ্ছে অনেকের। আর তাই মৃতদেহ সৎকার করার জায়গার অভাবে শ্মশানের বাইরে ‘হাউসফুল’ সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছে শ্মশান কর্তৃপক্ষ।

ইতোমধ্যেই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে এই ছবি। অপরদিকে কর্ণাটকের রাজধানী বেঙ্গালোরের ১৩টি ইলেকট্রিক চুল্লির বাইরেও ঝুলছে হাউসফুল নোটিশ। করোনায় প্রতিদিন বহু সংখ্যক মানুষের মৃত্যুর কারণেই সৃষ্টি হয়েছে এই পরিস্থিতির।

সংবাদমাধ্যমগুলো বলছে, কর্ণাটকের চামরাজপেটের শ্মশানে প্রতিদিন ২০টি মৃতদেহ ঢুকিয়ে নিয়ে গেটে ‘হাউসফুল’ সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হচ্ছে। করোনায় মৃতদের সৎকারের জন্য বেঙ্গালোর মহানগর পালিকে-কে (বিবিএমপি) শহরের পাশেই ২৩০ একর জমি দিয়েছে সরকার। মূলত করোনায় মৃতদের সৎকারের কাজই হচ্ছে এই জায়গায়। তারপরেও শহরের শ্মশানে লাইনের সৃষ্টি হচ্ছে। যা প্রশাসনের উদ্বেগ বাড়াচ্ছে।

কর্ণাটকে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ৪৪ হাজার ৪৩৮ জন। একই সময়ে মারা গেছেন ২৩৯ জন। রাজ্যটিতে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেছে ১৬ লাখের ঘর। মোট মৃত্যুর সংখ্যাও পার করেছে ১৬ হাজারের গণ্ডি।

মঙ্গলবার পর্যন্ত কর্ণাটকে সক্রিয় রোগীর সংখ্যা প্রায় ৪ লাখ ৪০ হাজার। একসঙ্গে বিপুল সংখ্যক এই করোনা রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে রাজ্যটি। ফলে বাড়ছে মৃত্যুর সংখ্যা।

যার জেরে সিনেমা হল নয়, রাজ্যটির শ্মশানের গেটে ঝুলছে হাউসফুল নোটিশ।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

নতুন পরীক্ষার মুখে চীন!

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট...

শারদীয় দুর্গোৎসব নিরাপত্তা ও স্বস্তিতে উদ্‌যাপনের ব্যবস্থা নিতে জামায়াত আমিরের আহ্বান

শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে হিন্দু সম্প্রদায়...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন ৫১তম বছরে

ক্রিকেটের বরপুত্র ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন...

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা