বিনোদন

শোয়েবের বায়োপিকে সালমান!

স্পোর্টস ডেস্ক:

গতির ঝড় তুলা বিশ্ব কাঁপানো শোয়েব আখতার ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বছর দশেক আগে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে কথার ফুলঝুড়ি ছুটিয়ে বরাবরই আলোচনায় থেকেছেন তিনি।

করোনাভাইরাসের এই সময়ে ভক্তদের সঙ্গে নিজের বিভিন্ন ভাবনা শেয়ার করছেন শোয়েব। সেখানে নিজের বায়োপিকের ব্যাপারে সালমান খানের কথা বলেছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস।

বর্তমানে বলিউডে ক্রীড়াব্যক্তিত্বদের বায়োপিক বেশ চলছে। মহেন্দ্র সিং ধোনি থেকে শুরু করে মেরি কম, মিলখা সিংসহ অনেককে নিয়েই বায়োপিক নির্মাণ হয়েছে বলিউডে। শোয়েব আখতারের বর্ণাঢ্য ক্যারিয়ার নিয়ে তাই বায়োপিকের আবদার করতেই পারেন ভক্তরা।

তবে এই গতিদানবের জীবনী নিয়ে সিনেমা হলে কাকে তার চরিত্রে দেখতে চান? এমন প্রশ্নের উত্তরে সালমান খানের কথা উল্লেখ করেন শোয়েব।

সোশ্যাল মিডিয়ায় এ ব্যাপারে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস বলেন, আমার জীবনী নিয়ে ছবি হলে সেখানে আমার প্রথম পছন্দ সালমান খান। আমার মনে হয় তিনিই আমার চরিত্র ঠিকভাবে ফুটিয়ে তুলতে পারবেন।

অবসরের পর বর্তমানে ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন শোয়েব আখতার। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ নিয়মিত ভক্তদের সঙ্গে বিভিন্ন বিষয় শেয়ার করেন ৪৪ বছর বয়সী এই সাবেক ক্রিকেটার।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা