আন্তর্জাতিক

লকডাউন দিয়ে মামলাক্রান্ত নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক:

প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তার রোধে মাসব্যাপী কঠোর লকডাউনের সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন। আর সেই জন্যে তার বিরুদ্ধে হয়েছে জোড়া মামলা।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, শুক্রবার (১৮ এপ্রিল) বৃহস্পতিবার অকল্যান্ড হাইকোর্টে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এ সম্পর্কিত দু'টি মামলা করা হয়েছে।

নিউজিল্যান্ড হেরাল্ডের ঐ প্রতিবেদনে বলা হয়, জেসিন্ডা আর্ডেন তার রাজনৈতিক লাভের জন্য দেশের ওপর বিভিন্ন ধরণের কঠোর বিধিনিষেধ আরোপ করেছেন বলে মামলার আবেদনে বলা হয়েছে।

মামলাকারী দুই ব্যক্তি যুক্তি হিসেবে বলেছেন, তাদের অবৈধভাবে ঘরে আটকে রাখা হচ্ছে। দেশে করোনায় মৃত্যুর হারের তুলনায় ‘লেভেল ফোর’ যে লকডাউন দেয়া হয়েছে সেটি অর্থনীতির জন্য ব্যাপক ক্ষতি বয়ে আনবে। এ পদক্ষেপ অর্থনীতির জন্য মোটেই উপযুক্ত নয়।

তাদের দাবি, প্রধানমন্ত্রী আর্ডেনের জনজীবন সীমাবদ্ধ করার কোনো ভিত্তিই নেই। তারা আর্ডেনকে অ্যাডলফ হিটলারের সঙ্গেও তুলনা করেছেন।

আর্ডেনের প্রতিনিধিত্বকারী আইনজীবী অস্টিন পাওয়েল অবশ্য তার যুক্তিতে বলেছেন, ভাইরাসের ছড়িয়ে পড়া প্রতিরোধে যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে সেটি কখনই আটকের মতো নয়।

উভয়পক্ষের কথা শোনার পরে এ বিষয়ে অবশ্য কোনো সিদ্ধান্ত নেননি আদালত। তবে বিচারক বলেছেন, জরুরি ভিত্তিতেই এ মামলার রায় দেয়া হবে!

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা