জাতীয়

রাজধানীতে ২ মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর উত্তরায় বেপরোয়া গতির একটি বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

শুক্রবার দুপুরে উত্তরা পূর্ব থানার সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

উত্তরা পূর্ব থানার এসআই আরাফাত গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বেপরোয়া গতির একটি বাস ওই মোটরসাইকেলকে ধাক্কা দিলে গুরুতর আহত হন আরোহীরা। পরে দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।

তাৎক্ষণিকভাবে নিহত দুজনের পরিচয় জানা যায়নি। তবে পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানান তিনি।

এসআই আরাফাত জানান, বাসটিকে শনাক্ত করা হয়েছে। তবে চালক-হেলপারদের আটক করার চেষ্টা চলছে।

ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, দুজনের লাশ মর্গে পাঠানো হয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা