আন্তর্জাতিক

রাখাইনে আবারও গুলি, শিশুসহ নিহত পাঁচ

ইন্টারন্যাশনাল ডেস্ক:

ভারতে মুসলিমদের ওপর হামলার রেশ কাটতে না কাটতে মিয়ানমারের রাখাইনে আবারও মুসলিম রোহিঙ্গাদের ওপর গুলি চালিয়েছে দেশটির সেনাবাহিনী। এতে নিহত হয়েছে শিশুসহ পাঁচজন। আহত হয়েছে আরও অনেক রোহিঙ্গা। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

রয়টার্সের পক্ষ থেকে ফোন করা হলে, সংঘর্ষের ব্যাপারে কোন মন্তব্য করতে রাজি হয়নি মিয়ানমারের সেনাবাহিনী। এছাড়া, দেশটির সরকারের এক মুখপাত্রের কাছে জানতে চাওয়া হলেও এ ব্যাপারে কোন মন্তব্য করতে রাজি হননি তিনি।

রাখাইনের সশস্ত্র বিদ্রোহীগোষ্ঠী আরাকান আর্মির (এএ) মুখপাত্র খিন থু খা এবং আঞ্চলিক এমপি তুন থার সেইন বলেন, গত শনিবার রাখাইনের ‘এমরাউক ইউ’ শহরের একটি মন্দিরের পাশ দিয়ে যাওয়ার সময় সেনাবাহিনীর গাড়িবহরে হামলা চালায় বিদ্রোহীরা। এর পর সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষ বাধে যায় বিদ্রোহীদের।

এমপি তুন থার সেইন ও গ্রামবাসী জানান, হামলায় সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম সম্প্রদায়ের অন্তত পাঁচজন নিহত হয়েছেন। তাদের মধ্যে ১২ বছরের এক শিশুও রয়েছে। আহত হয়েছে অনেক।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা