সারাদেশ

মৌলভীবাজারে রাত ৮টার পর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ

নিজস্ব প্রতিবেদক:

মৌলভীবাজারে করোনা প্রতিরোধে রাত ৮টার পর জেলা প্রশাসক শুধু ওষুধের দোকান ছাড়া সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের মধ্যে সাবান ও মাস্ক বিতরণ করা হয়েছে। পাশাপাশি শহরের ফুটপাত ও রাস্তার পাশে জীবাণুনাশক স্প্রে করেছে পৌর কর্তৃপক্ষ।

সোমবার (২৩ মার্চ) শহরের পশ্চিমবাজার এলাকায় করোনা প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাইকিং করেছেন জেলা প্রশাসক নাজিয়া শিরিন ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম। মাইকিংয়ে ব্যবসায়ীদের রাত ৮টার পর দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার অনুরোধ জানান জেলা প্রশাসক। পরে ব্যবসায়ীদের মাঝে মাস্ক ও সাবান বিতরণ করা হয়। এ সময় পৌর মেয়র ফজলুর রহমান, কাউন্সিলর ও ব্যবসায়ী প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সিদ্ধান্তের ব্যাপারে জেলা প্রশাসক নাজিয়া শিরিন বলেন, বিভিন্ন দেশ থেকে মৌলভীবাজারে অনেক প্রবাসী এসেছেন। তারা হোম কোয়ারেন্টিন নীতিমালা অমান্য করে রাতে ব্যবসা প্রতিষ্ঠানে ঘোরাফেরা করছেন। তাই করোনাভাইরাস প্রতিরোধে রাত ৮টার পর সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই নির্দেশ কেউ অমান্য করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বিষয়টি অবগত করতে প্রতিটি উপজেলায় মাইকিং করা হয়েছে। জেলায় ৪০০ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। কিছু প্রবাসী আছেন যারা কোয়ারেন্টিন মানছেন না তাদের সন্ধান করা হচ্ছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা