বিজ্ঞান

মোবাইল ফোনে হবে হিমোগ্লোবিন পরীক্ষা

ইন্টারন্যাশনাল ডেস্ক :

মানব শরীরের রক্তের হিমোগ্লোবিন বা অক্সিজেন বহনকারী লোহিত রক্তকণিকার প্রোটিনের মাত্রা নির্ধারণে সাধারণত রক্তই পরীক্ষা করা হয়।

তবে একদল মার্কিন গবেষক সম্প্রতি এমন একটি উপায় বের করেছেন যাতে কোনো ব্যক্তির চোখের পাতার স্মার্টফোন চিত্র ব্যবহার করেই তা সম্ভব হবে।

'অপটিকা' সাময়িকীতে এই গবেষণা বিষয়ক নিবন্ধ প্রকাশিত হয়েছে । এতে বলা হয়েছে, ক্লিনিক্যাল ল্যাব টেস্টের সবচেয়ে পরিচিত এ পরীক্ষাটি রক্ত নেওয়া ছাড়াই স্মার্টফোনের মাধ্যমে করা গেলে সরাসরি হাসপাতাল বা ক্লিনিকে যাওয়ার ঝামেলা থেকে মুক্তি পাওয়া যাবে। এ ছাড়া জটিল পরিস্থিতির রোগীকে পর্যবেক্ষণও সহজ হবে।

যুক্তরাষ্ট্রের পার্দু বিশ্ববিদ্যালয়ের গবেষক ইয়ং কিম বলেছেন, রক্তের হিমোগ্লোবিন স্তর, কিডনি সমস্যা ও রক্তক্ষরণ শনাক্তকরণের জন্য বা সিকেল সেল অ্যানিমিয়ার মতো রক্তরোগ মূল্যায়নের জন্য আমাদের নতুন মোবাইল স্বাস্থ্য পদ্ধতিকে কাছে বা দূরবর্তী পরীক্ষার পথ সুগম করতে সক্ষম হবে।

গবেষণা দলটি একটি স্মার্টফোনের অন্তর্নির্মিত ক্যামেরাকে হাইপারস্পেকট্রাল ইমেজারে রূপান্তর করতে সফটওয়্যার ব্যবহার করেছিলেন, যা কোনেো হার্ডওয়্যার পরিবর্তন বা আনুষাঙ্গিক প্রয়োজন ছাড়াই হিমোগ্লোবিন স্তরকে নির্ভরযোগ্যভাবে পরিমাপ করে। পরীক্ষামূলক প্রকল্পে দেখা গেছে, রক্ত পরীক্ষার চেয়ে এ পদ্ধতিতে ভুলের হার ৫ থেকে ১০ শতাংশের মধ্যে।

স্পেকট্রাল সুপার-রেজুলেশন স্পেকট্রোস্কোপি নামে পরিচিত একটি পদ্ধতির ব্যবহার করে গবেষকেরা এই বিশ্লেষণের একটি মোবাইল স্বাস্থ্য সংস্করণ তৈরি করেছিলেন। এতে সফটওয়্যারটি ছবিকে কম রেজুলেশন সিস্টিমে রূপান্তর করতে পারে। এরপর গবেষকেরা সংবেদনশীল সাইট হিসাবে অভ্যন্তরীণ চোখের পাতা পর্যবেক্ষণ করেন।

গবেষকেরা সুপার রেজুলেশন এলগরিদম ও বিশেষ কম্পিউটেশনাল অ্যালগরিদম কাজে কাজে লাগিয়ে হিমোগ্লোবিনের মাত্রা নির্ণয় করেন।
দেড় শতাধিক স্বেচ্ছাসেবীর মধ্যে পরীক্ষার পরে গবেষণায় দেখা গেছে মোবাইলে রক্ত পরীক্ষা প্রচলিতি রক্ত পরীক্ষার সঙ্গে তুলনীয় হতে সক্ষম।

কিম বলেন, ডেটা-কেন্দ্রিক পদ্ধতির সঙ্গে এখনকার স্মার্টফোনে বিল্ট-ইন সেন্সরগুলেোর সংমিশ্রণ এসব ক্ষেত্রে উদ্ভাবন এবং গবেষণা আরও দ্রুততর করতে পারে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কালাম সিন্ডিকেটে জিম্মি গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্স

আর্থিক অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং নারী সহকর্মীদের যৌন হয়রানির গুরুতর অভিযোগসহ...

হেফাজতে মৃত্যু: কারাগার ও বাহিনীর জবাবদিহিতা নিয়ে প্রশ্ন

রাষ্ট্রের হেফাজতে থাকা অবস্থায় একজন নাগরিকের মৃত্যু যেকোনো গণতান্ত্রিক ব্যবস্...

বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান: দেশপ্রেমে দায়িত্ব পালনের তাগিদ

অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মাদক, অস্ত্র ও চোরাচালান এবং মানবপাচার প্রতিরোধে সীমান...

বেনজীরকে ফেরত পাঠাতে তদন্তে নতুন মোড়

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হয়েছে। তাকে...

উল্লাপাড়ায় রেলওয়ের অনিয়ম ধামাচাপা দেওয়ার চেষ্টা!

সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন ও পশ্চিমাঞ্চলের জলাশয় ও পুকুরগু...

নিহত মুজিবুরের পাশে প্রধানমন্ত্রী

মৌলভীবাজারের কুলাউড়ার শরীফপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত মুজিবুর রহমান মুজ...

দেশজুড়ে আগামী পাঁচদিন বৃষ্টির আভাস

দেশের উত্তরাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী পাঁচদিন সারা দেশে বৃষ্টিপাত...

আর্জেন্টাইন খেলোয়াড়দের ম্যাচের আগের ভিডিও ফাঁস

২০২৬ ফুটবল বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা হেরে যাওয়ার পর বিষাদের সুর সারাবিশ্বে...

সাবেক ভূমিমন্ত্রীর ফ্ল্যাটে জব্দ দেড় হাজার বিলাসপণ্য

রাজধানীর গুলশানে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের মালিকানাধীন দু...

কাটছেনা জুলাই শহিদ হৃদয়ের পরিবারের শুন্যতা 

‘আমার ছেলে আর কোনোদিন বাড়ি ফিরবে না, কোনোদিন “বাবা” বলে ডাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা