জাতীয়

মৃত ব্যক্তিদের শরীরে মেলেনি করোনার নমুনা : আইইডিসিআর

নিজস্ব প্রতিবেদক:

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় সর্দি, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে বেশ কয়েকজনের মৃত্যুকে ঘিরে করোনার বিস্তার নিয়ে আতঙ্কিত হয়ে পড়ে সাধারণ জনগণ। তবে এদের কয়েক জনের নমুনা পরীক্ষা করা হলে মেলেনি করোনা ‘আইইডিসিআর‘।

মঙ্গলবার (৩১ মার্চ) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনের মাধ্যমে আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা: মীরজাদী সেব্রিনা ফ্লোরা এসব কথা জানান।

বাংলাদেশে গত ৮ মার্চে প্রথম করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হওয়ার পর থেকে প্রায় প্রতিদিনই সীমিত পরিসরে বেড়েছে করোনা রোগী। দেশের বিভিন্ন এলাকায় কোয়ারেন্টিন, আইসোলেশনে থাকা অবস্থায় মৃত্যু হয়েছে কয়েকজনের, যাদের করানো হয়নি করোনাভাইরাস টেস্ট।

আবার জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে মারা গেছেন বেশ কয়েকজন। তাদের কেউ কেউ করোনাভাইরাস রোগী সন্দেহে চিকিৎসা পাননি বলে অভিযোগ রয়েছে। কয়েক জায়গায় মৃত ব্যক্তিকে দাফনেও বাধা দেওয়া হয়।

যার কারণে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআরের মুখপাত্র হিসেবে মীরজাদি সেব্রিনা ফ্লোরা প্রতিনিধি করোনাভাইরাস রোগের সর্বশেষ পরিস্থিতি নিয়ে যে ব্রিফ করেন, তার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।

এসব কারণে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মীরজাদি সেব্রিনা ফ্লোরা বলেন , “সম্প্রতি ঢাকা এবং ঢাকার বাইরে বেশ কিছু মৃত্যু নিয়ে জনমনে উদ্বেগ তৈরি হয়েছিল। তাদের মধ্যে সৎকার হয়ে যাওয়ার আগে আগে তথ্য পেয়ে কয়েকজনের নমুনা সংগ্রহ করেছে আইইডিসিআর। আমরা সেই নমুনা পরীক্ষা করেছি। কারোর দেহেই কোভিড-১৯ এর কোনো সংক্রমণ পাওয়া যায়নি। সেজন্য আমরা আপনাদের বলতে চাই, মৃত্যু হলেই কোভিড-১৯ ভেবে আপনারা দুশ্চিন্তাগ্রস্ত হবেন না।”

তিনি আরো বলেন, “যাদের কোভিড-১৯ সংক্রমণ থাকতে পারে বলে সন্দেহ করছি তাদের সবাইকে পরীক্ষা করেই নিশ্চিত করছি রোগীর সংখ্যা। ”
তবে কতজন মৃত ব্যক্তির নমুনা পরীক্ষা করা হয়েছে সে বিষয়ে কোন তথ্য জানাননি আইইডিসিআরের পরিচালক।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা