জাতীয়

মিজান-বাছিরের বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র অনুমোদন

নিজস্ব প্রতিবেদক:

চল্লিশ লাখ টাকা ঘুষ লেনদেনের মামলায় সাময়িক বরখাস্ত পুলিশের ডিআইজি মিজানুর রহমান ও দুদকের বরখাস্ত পরিচালক খন্দকার এনামুল বাছিরের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন।

রোববার কমিশনের এক সভায় এই অভিযোগপত্র অনুমোদন দেওয়া হয়। দুদকের জনসংযোগ দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

‘অবৈধভাবে সুযোগ প্রদানের হীন উদ্দেশ্যে’ এনামুল বাছির ডিআইজি মিজানের কাছ থেকে ৪০ লাখ টাকা ঘুষ গ্রহণ করেছেন বলে অভিযোপত্রে প্রাথমিকভাবে প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে দুদক।

দ্রুত অভিযোগপত্র আদালতে দাখিল করা হবে বলে মামলার বাদী ও তদন্ত কর্মকর্তা দুদক পরিচালক শেখ মো. ফানাফিল্যা জানিয়েছেন।

এদিকে আগামী ৯ ফেব্রুয়ারির মধ্যে এ মামলার প্রতিবেদন জমা দেওয়ার সময় ঠিক করেছে আদালত। ৪০ লাখ টাকা ঘুষ লেনদেনের অভিযোগে গত ১৬ জুলাই মানি লন্ডারিং আইনে সংস্থার ঢাকা-১ সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়, অবৈধ সম্পদ অর্জনের ‘দায় থেকে বাঁচার জন্য’ ডিআইজি মিজানুর অসৎ উদ্দেশ্যে ৪০ লাখ টাকা ঘুষ দিয়ে খন্দকার এনামুল বাছিরকে ‘প্রভাবিত করেন’ বলে অনুসন্ধানে প্রতীয়মান হয়েছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন ৫১তম বছরে

ক্রিকেটের বরপুত্র ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন...

‘মোহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গাত্মক মন্তব্য

মুসলিম বিশ্বে বহুল প্রচলিত ‘মোহাম্মদ’ নাম নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্...

টেক্সাসে প্রতিবেশী হত্যায় দণ্ডিত সাবেক পুলিশ ৭ বছরেই মুক্ত

যুক্তরাষ্ট্রের টেক্সাসে নিজের অ্যাপার্টমেন্ট ভেবে ভুল করে প্রতিবেশীর বাসায় ঢু...

৪শ পরিবারের এক বছরের খাবারের দায়িত্ব নিলেন রাশমিকা মান্দানা

মানবিক উদ্যোগের মাধ্যমে আবারও আলোচনায় এসেছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্র...

শিশু যৌন নিপীড়নের মামলা থেকে অব্যাহতি পেলেন হলিউড অভিনেতা টিমোথি

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘দ্য ওয়েস্ট উইং’-এর অভি...

আব্দুল মালেক উকিলের মৃত্যুবার্ষিকী আজ

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় সংসদের সাবে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা