স্বাস্থ্য
করোনাভাইরাস

মানসিক স্বাস্থ্যসেবা দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়

সান নিউজ ডেস্ক :

করোনাভাইরাসের কারণে ঘরবন্দি হয়ে পড়েছে সবাই। দীর্ঘ দিন ঘরবন্দি থেকে মানসিক চাপ অনুভব করছেন অনেকে। ঘরবন্দি মানুষের জন্য মানসিক স্বাস্থ্যসেবা চালু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার উপাচার্য ভবনে এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বাংলাদেশসহ সারাবিশ্বের মানুষ সামাজিক দূরত্ব বজায় রাখার কারণে নিজেদেরকে ঘরে আবদ্ধ রেখেছেন। শিশু ও কিশোররা তাদের স্বভাবজাত চাঞ্চল্যতাকে দমিয়ে রাখতে বাধ্য হচ্ছে। এমতাবস্থায় অনেকের মধ্যেই বিভিন্ন মানসিক চাপ অনুভব, আতঙ্কিত ও হাতাশাগ্রস্থ হওয়া অস্বাভাবিক নয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগ মানসিক স্বাস্থ্যসেবা প্রদানের এক বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। বিভাগের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মেহজাবীন হকের তত্ত্বাবধানে এ সেবা কার্যক্রম পরিচালিত হবে।

আগামী ৩০ মে পর্যন্ত সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত মোবাইল ফোন, ইমেইল, ফেসবুক পেজ ও স্কাইপের মাধ্যমে এই সেবা নেওয়া যাবে।

এই সেবা পাওয়ার জন্য নিম্নোক্ত অনলাইন/ফোনে যোগাযোগ করতে হবে।
1. [email protected] (mobile: 01817583902 WhatsApp)
2. Educational and Counseling Psychology Facebook page
3. Student Counseling and Guidance Office (mobile: 01712977352)
4. https://www.facebook.com/EMDR-Bangladesh –Association – 112838637027193/
5. https://www.facebook.com/healbangladeshfoundation/
6. https://www.facebook.com/imscoronacrisis
7. Skype id: sabrina.mahmood6 (mobile: 01753481996)
8. Skype id: Afrin Upama (mobile: 01720981371)
9. Skype id: efatraindrop (mobile: 01672929615)
10. Skype id: nurunnahar rumana (mobile: 01559086341)
11. Skype id: niger sultana
12. Skype id: Khurshida Munemu (mobile: 01789420876)

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা