জাতীয়

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা সোবহানের মৃত্যু

মানবতাবিরোধী অপরাধ মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি মাওলানা আব্দুস সোবহান চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। আজ (১৪ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮০ বছর। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া এই তথ্য জানিয়েছে।

বাচ্চু মিয়া জানান, কেরাণীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে আব্দুস সোবহান অসুস্থ হলে গত ২৪ জানুয়ারি তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের ৭০১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন তিনি। আজ দুপুরে মারা যান। ময়নাতদন্তের জন্য তার মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

মুক্তিযুদ্ধের সময় জামায়াত নেতা মাওলনা আব্দুস সোবহানের নেতৃত্বে রাজাকার, আল বদর ও আল-শামস বাহিনী পাবনায় হত্যা, অপহরণ ও নির্যাতনের মতো মানবতাবিরোধী অপরাধ অভিযুক্ত হন তিনি। এসব অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ প্রমাণিত হওয়ায় বিচারপতি ওবায়দুল হাসান ২০১৫ সালের ১৮ ফেব্রুয়ারি আসামি আব্দুস সোবহানকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। মুক্তিযুদ্ধের সময় আব্দুস সোবাহান পাবনা জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় শুরা সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা