জাতীয়

ভোট চাইতে ইশরাকের বাসায় তাপস

ভোট চাইতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের বাসায় গিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

শনিবার রাজধানীর আরকে মিশন রোডস্থ গোপীবাগের সেকেন্ড লেন বাসার নিচে গিয়ে ভোট চান তাপস।

এসময় তাপস বলেন, এখন থেকে ঢাকায় সম্প্রীতির রাজনীতি চলবে। সম্প্রীতির রাজনীতির মাধ্যমেই উন্নয়ন সম্ভব।

এরপর তিনি স্থানীয় লোকজনের কাছে নৌকা মার্কায় ভোট চায়। এর আগে তিনি ঐতিহাসিক রোজ গার্ডেনে নৌকা পক্ষে ভোট চেয়ে নির্বাচনী সভা শুরু করেন।

তাপস বলেন, ঢাকা আমার প্রাণের শহর। এ শহরে আমার বেড়ে ওঠা। আমি ঢাকার ঐতিহ্য পুনরুদ্ধার করতে চাই। ঢাকার ঐতিহ্যকে সারা বিশ্বের কাছে তুলে ধরবো, পরিস্ফুটিত করবো। দ্বিতীয়ত আমাদের সুন্দর ঢাকা। ঢাকাকে আমরা বায়ু দুষণমুক্ত করবো। সৌন্দর্য বর্ধন করবো। ঢাকার প্রতিটি ওয়ার্ডে আমরা আমাদের সন্তানদের জন্য খেলার মাঠ ও পার্কের ব্যবস্থা করবো।

তাপস বলেন, অচল ঢাকাকে সচল ঢাকায় পরিণনত করতে চাই আমরা। স্বায়ত্তশাসনের মাধ্যমে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে দুর্নীতিমুক্ত করবো।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টেকনাফে অটোরিকশা থেকে ৭০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী বিশেষ অভিযানে একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে ব...

৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  বহাল

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের কারণে সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাক...

কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ, সেক্রেটারি আবু আহমেদ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কিশোরগঞ্জ জেলা শাখার ২০২৬ সালের অবশিষ্ট সেশনের জ...

রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

নোয়াখালীতে বিভাগীয় সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ অ্যাসো...

হাম উপসর্গে মৃত্যু আরও ৪

শেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের...

গুগল ভিডস দিয়ে তৈরি হবে এআই ভিডিও

এআই ভিডিও তৈরির চাহিদাকে পুঁজি করে টেক জায়ান্ট গুগল তাদের এআই ভিডিও অ্যাসিস্...

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল ঘিরে মহিষ ভোজের আয়োজন

মাদারীপুরের শিবচরে বিশ্বকাপ ফুটবল ফাইনালকে কেন্দ্র করে মাদারীপুরের শিবচরে ভোজ...

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

বিশ্বকাপের মঞ্চে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে ফাইনালের অপেক্ষায় লিওন...

শিবচরে এমপি জেরিন খানকে গণসংবর্ধনা 

মাদারীপুর ১, ২ ও ফরিদপুর ১ (দায়িত্বপ্রাপ্ত) মহিলা আসনের সংসদ সদস্য এবং কেন্দ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা