সারাদেশ

‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ পদত্যাগের ঘোষণা দেয়া সেই   বিএনপি নেতা গ্রেপ্তার

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

‘বড় লেভেলে খেলার ইচ্ছা, উপজেলার পদ না থাকলেও চলবে’- ফেসবুকে এমন স্ট্যাটাস দিয়ে পদত্যাগের ঘোষণা দেওয়া ফরিদপুরের বোয়ালমারী উপজেলা বিএনপির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক বোরহান মাহমুদকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে মধুখালী উপজেলা সদরের একটি ভাড়া বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি ২০১৮ সালে দায়ের করা চেক প্রতারণার মামলায় ২০২২ সালের ৯ সেপ্টেম্বর এক বছরের কারাদণ্ডে দণ্ডিত হন।
পুলিশ জানায়, বোয়ালমারী থানা পুলিশের একটি দল মধুখালী পুলিশের সহায়তায় তাঁকে গ্রেপ্তার করে। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
বোরহান বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের রাঙামুলারকান্দি গ্রামের মওলা শেখের ছেলে। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে কেন্দ্রীয় কৃষকদলের সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলামের ব্যক্তিগত সহকারী হিসেবে চলাফেরা করতেন তিনি।
গত মঙ্গলবার রাতে ফেসবুকে পদত্যাগের ফটোকার্ড প্রকাশ করে ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা দেন বোরহান। পরদিন ফেসবুক লাইভে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহার বিরুদ্ধে দল ধ্বংসের অভিযোগ তোলেন।
এদিকে বোরহানের বিরুদ্ধে বিভিন্ন ব্যক্তি ও ব্যবসাপ্রতিষ্ঠানকে জিম্মি, চাঁদা দাবি এবং মব সৃষ্টির চেষ্টার অভিযোগ তুলেছেন সঞ্জয় সাহা। এর মধ্যে কাশিয়ানীর দুই যুবকের কাছ থেকে ৮৫ হাজার টাকা নেওয়া, একটি ইটভাটায় ২০ লাখ টাকা চাঁদা দাবি এবং এক ব্যক্তির কাছে এক লাখ টাকা চাওয়ার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের বিষয়ে বোরহানের বক্তব্য পাওয়া যায়নি।
অন্যদিকে, খন্দকার নাসিরুল ইসলাম ফেসবুকে দেওয়া বিবৃতিতে বোরহানের সঙ্গে তাঁর বর্তমান কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন। বোরহানের সাংগঠনিক কর্মকাণ্ডের বিষয়ে সিদ্ধান্ত নিতে বৃহস্পতিবার সন্ধ্যায় সভা ডাকার কথা জানিয়েছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা।
গ্রেপ্তারের আগে দেওয়া এক ফেসবুক ভিডিও বার্তায় বোরহান অভিযোগ করেন, খন্দকার নাসিরুল ইসলামের নির্দেশে পুলিশ তাঁকে গ্রেপ্তারের চেষ্টা করছে। একই সঙ্গে কারাগার থেকে বের হয়ে ফরিদপুর-১ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণাও দেন তিনি।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সাইদুর রহমান জানান, চেক প্রতারণা মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি হওয়ায় তাঁকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আ’লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে কেশবপুরে বিএনপির বিক্ষোভ-সমাবেশ

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্র...

দেশকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে হবে : ঢাকা বিভাগীয় কমিশনার

বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ঢাকা মো. মনিরুজ্জা...

সরকারি জমিতে ডেভেলপারের চুক্তিতে বহুতল ভবনের রুম বিক্রির অভিযোগ

নোয়াখালী জেলা শহরের প্রাণকেন্দ্র মাইজদীতে সরকারি জ...

মোল্লাকান্দিতে আদিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১, শিশুসহ আহত ২০

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নে আধিপত্য বিস্তার ও আসন্ন...

খামারিদের নিয়ে সোনাইমুড়ীতে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন

নোয়াখালীর সোনাইমুড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভ...

এবার ‘বিবাহ বিভ্রাট’-এ সাদিয়া আয়মান!

বিয়ে ঘিরে তৈরি হওয়া পারিবারিক টানাপোড়েন, খুনসুটি আর মজার সব ঘটনা নিয়ে নির্মিত...

মোংলায়  আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

দেশের বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে...

উলিপুরে বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিল ৫০৭ শিক্ষার্থী 

কুড়িগ্রামের উলিপুরে নর্থ সাউথ প্রাইমারি এন্ড হাইস্কুল এডুকেশন অ্যাক্টিভিটিস ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা