আন্তর্জাতিক

বিল পাসের পর ইরাকের বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের

ইরাক থেকে যুক্তরাষ্ট্রের সেনাদের বের করে দিলে দিশটির ওপর নজিরবিহীন নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তুরস্কের বার্তা সংস্থা আনাদুলু জানিয়েছে, ইরানের কমান্ডার মে. জেনারেল কাসেম সোলেমানিকে হামলা চালিয়ে হত্যার জেরে ইরাকের পার্লামেন্ট বিদেশি সেনাদের বের করে দিতে একটি রেজ্যুলেশন পাস করে। এরপরই ট্রাম্প ইরাকের ওপর নিষেধাজ্ঞার হুমকি দিলেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, যদি ইরাকের সরকার দেশটি থেকে যুক্তরাষ্ট্রের সেনাদের জোরপূর্বক বের করে দেয় তবে তাদের বিরুদ্ধে এমন নিষেধাজ্ঞা দেয়া হবে যা কখনোই তারা দেখেনি।

ইরাকে আমাদের ব্যয়বহুল বিমান ঘাঁটি রয়েছে। এ ঘাঁটির জন্য বিলিয়ন ডলার খরচ হয়েছে। যদি ইরান আমাদের এ টাকা না দেয় তবে আমরা সেখান থেকে সরে আসবো না।

ট্রাম্প ইরাকে থাকা কোন বিমান ঘাঁটির কথা বলেছেন তা স্পষ্ট করেননি। এরিমধ্যে এ রেজ্যুলেশনের বিষয়ে হতাশা ব্যক্ত করে বাগদাদের কাছে তা পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

এদিকে, ইরানী জেনারেল সোলাইমানির হত্যাকাণ্ডের জেরে ইরাক থেকে সমস্ত বিদেশি সৈন্যদের চলে যাওয়ার আহ্বান সম্বলিত এক প্রস্তাব পাস হয়েছে সেদেশের পার্লামেন্টে। পার্লামেন্টের জরুরি অধিবেশনে এ প্রস্তাব পাস হয়। বিলটির প্রতি সমর্থন জানিয়েছে ১৭০ জন সংসদ সদস্য।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা