জাতীয়

বিদেশ ফেরতদের ১৪ দিনের কোয়ারেন্টাইন বাধ‍্যতামূলক

নিজস্ব প্রতিবেদক:

বিশ্ব পরিস্থিতিতে বাংলাদেশেও এখন আতঙ্কের এক নাম করোনাভাইরাস। আজও তিন জনকে সনাক্ত করেছে আইডিসিআর। এ অবস্থায় বিদেশ থেকে ফেরা যাত্রীদের ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক করেছে সরকার।

এ জন্য স্থানীয় প্রশাসনকে ব্যবস্থা নিতেও নির্দেশ দিয়েছে সরকার। ১৬ মার্চ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যে কেউ বিশ্বের যে কোনো দেশ থেকে ঢাকায় এলে তাকে অবশ্যই ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে।

এ জন্য সিটি কর্পোরেশনের মেয়র, ডিসি, পৌরসভার মেয়র, টিএনও, উপজেলা চেয়ারম্যান, সিভিল সার্জন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের এ বিষয়ে খোঁজ রাখতে বলা হয়েছে। কেউ যদি এই নির্দেশ অমান্য করে তা হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।

শিক্ষার্থীদের পারতপক্ষে বাইরে বের না হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

শিক্ষার্থীদের অভিভাবকদের প্রতি প্রধানমন্ত্রী অনুরোধ করে বলেন, সন্তান যেন একা ঘরের বাইরে বের না হয়। কারও জ্বর, সর্দি, কাশি থাকলে তা নিয়ে যেন বাইরে বের না হয়। সে যেন ঘরে থাকে।

উল্লেখ্য, চীনের উহান থেকে করোনাভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে।

এ পর্যন্ত ৬,৪৭৫ জনের মৃত্যু হয়েছে। বাংলাদেশে আটজন করোনা রোগী ধরা পড়েছেন। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে স্কুল-কলেজসহ সব প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিয়েছে সরকার।

সান নিউজ/ সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

তজুমদ্দিনে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করলেন  ইউএনও

ভোলার তজুমদ্দিনে শশীগঞ্জ বাজারকে পরিস্কার-পরিচ্ছন্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

হাফিজার প্রেমের টানে মাদারীপুরে চীনা নাগরিক

প্রযুক্তির মাধ্যমে পরিচয় এরপর প্রেমেরটানে চীন থেক...

নেপাল প্রিমিয়ার লিগকে অনুমোদন দিয়েছে আইসিসি

ক্রিকেটবিশ্বে নিজেদের শক্ত অবস্থান গড়ে তোলার লড়াইয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা