জাতীয়

বিদেশে আটকে পড়াদের অর্থ যোগাতে নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাসের মহামারির মধ্যে বিদেশে আটকে পড়া বাংলাদেশিরা যাতে সমস্যায় না পড়েন সেজন্য যাচাই সাপেক্ষে তাদের প্রয়োজনমত অর্থ যোগাতে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে অনুমতি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ ব্যাপারে বৈদেশিক মুদ্রা বিনিময়ে অনুমোদিত পরিবেশকদের (অথরাইজড ডিলার) জন্য এক সার্কুলার জারি করা হয়েছে।

সার্কুলারে অথরাইজড ডিলারদেরকে বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের জন্য আন্তর্জাতিক ক্রেডিট কার্ডে ব্যক্তিগত ভ্রমণ ও চিকিত্সা কোটায় বৈদেশিক মুদ্রা ব্যয়ের অনুমোদিত সীমা পর্যন্ত অর্থ ছাড়ের অনুমতি দেওয়া হয়েছে।

এর বিকল্প হিসেবে সংশ্লিষ্ট ব্যক্তির নামে বিদেশের ব্যাংক হিসাবে ফান্ড ট্রান্সফারের মাধ্যমে অথবা দেশের কোনো টাকা অ্যাকাউন্ট থেকে বৈদেশিক মুদ্রা স্থানান্তরকারী সংস্থার মাধ্যমেও অথরাইজড ডিলাররা তাদের জন্য তহবিল যোগাতে পারেন বলে সার্কুলারে বলা হয়।

বাংলাদেশিরা ভ্রমণ কোটায় বছরে ১২ হাজার ডলার ও চিকিত্সা কোটা কোটায় ১০ হাজার ডলার বিদেশে ব্যয় করতে পারেন।

তবে এই সীমার বাইরে অনিবার্য কারণে কারও বাড়তি তহবিলের প্রয়োজন হলে অথরাইজড ডিলার নিজে অনুরোধের সত্যতা যাচাই করে সন্তুষ্ট হলে উদ্ভূত পরিস্থিতিতে টিকে থাকার মতো যৌক্তিক পরিমাণ বৈদেশিক মুদ্রা ছাড় করতে পারবে। কিন্তু এর জন্য পরে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি নিতে হবে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা