খেলা

বণ্যপ্রানী আইনে বাবাসহ ফেঁসে যেতে পারেন সৌম্য !

স্পোর্টস ডেস্ক:

সম্প্রতি বিয়ে করেছেন বাংলাদেশের অন্যতম ব্যাটিং স্তম্ভ বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা ব্যাটসম্যান সৌম্য সরকার। কিন্তু হরিণের চামড়ার ওপর বসে আশীর্বাদ অনুষ্ঠান করায় সাজার মুখোমুখি হতে পারেন তিনি।

এমনটাই জানিয়েছে জনপ্রিয় ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম ক্রিকট্র্যাকার। সম্প্রতি তাদের একটি প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

যদি তাই হয় তাহলে প্রচলিত বন্যপ্রাণী সংরক্ষণ আইনে বাংলাদেশ দলের টপঅর্ডার ব্যাটসম্যান সৌম্য সরকার ও তার বাবার তিন বছর জেল হতে পারে।

প্রচলিত আইনে বলা আছে বন্যপ্রাণীর চামড়া নিজের কাছে রাখা অপরাধ। এমনটি হলে ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ মিস করতে পারেন সৌম্য।

বণ্যপ্রাণী সংরক্ষণ আইনের ৬ ধারায় উল্লেখ রয়েছে, লাইসেন্স ছাড়া কোনো জীব কিংবা বণ্যপ্রানীর চামড়া অধিকারে রাখা দণ্ডনীয় অপরাধ। এ ক্ষেত্রে তিন বছর বা তদূর্ধ্ব সময় জেল হতে পারে সে ব্যক্তির।

এ আইনের আওতায় ফেঁসে যেতে পারেন সৌম্যর বাবা কিশোরী মোহন সরকারও। ছেলের মতো তাকেও কারাভোগ করতে হতে পারে।

যদিও সৌম্যর বাবা বলেছেন, নিজেদের কাছে হরিণের চামড়া রাখা পারিবারিক ঐতিহ্য। বহুকাল আগে থেকে তার পূর্বপুরুষরা এটি ব্যবহার করে আসছিলেন। সেই সূত্রে এটি পেয়েছেন এবং রীতিপ্রথা মেনে পুত্রের আশীর্বাদ সেরেছেন।

তবে সৌম্য ও তার বাবার শাস্তির বিষয়টি পুরোপুরি নির্ভর করছে কারো অভিযোগের উপর। কেউ যদি এনিয়ে আদালতে মামলা করেন আর সেটি যদি প্রমাণিত হয় তবেই বিষয়টি বিবেচনাধীন হবে! তথ্যসূত্র: ক্রিকট্র্যাকার।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা