জাতীয়

বঙ্গবন্ধুর সকল খুনিদের ফাঁসি কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনির মধ্যে দুই জনের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য রয়েছে সরকারের হাতে। এসব দেশদ্রোহী খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করা হবে। এমনটাই বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রবিবার (১২ এপ্রিল) দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির বাসায় ত্রাণসামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে খুনি আবদুল মাজেদ প্রসঙ্গে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, 'আবদুল মাজেদের ফাঁসি কার্যকর হওয়ায় জাতি আবারও কলঙ্কমুক্ত হলো।'

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সর্বশেষ ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদের ফাঁসি কার্যকর হয়েছে। এতে জাতি আবারও কলঙ্কমুক্ত হলো। মাজেদের ফাঁসি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেশবাসীর জন্য মুজিববর্ষের উপহার।'

এসময় আসাদুজ্জামান খান কামাল দেশের মানুষকে ঘরে অবস্থান করার জন্য এবং জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হতে আহ্বান জানান।

নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং শিপার্স কাউন্সিল অব বাংলাদেশ দুঃস্থ ও অসহায়দের মধ্যে ত্রাণ বিতরণের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে দুই হাজার প্যাকেট খাদ্যসামগ্রী হস্তান্তর করেন।

হস্তান্তরিত এ ত্রাণ (প্রতি প্যাকেটে ৫ কেজি চাল, ২ কেজি ডাল, ৩ কেজি আলু, ১ লিটার তেল, ১ কেজি লবণ ও একটি সাবান) স্বরাষ্ট্রমন্ত্রীর নির্বাচনী এলাকায় দরিদ্রদের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে।

ত্রাণ হস্তান্তর অনুষ্ঠানে বাংলাদেশ শিপার্স কাউন্সিলের চেয়ারম্যান মো. রেজাউল করিম উপস্থিত ছিলেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা