শিল্প ও সাহিত্য
‘অমর একুশে গ্রন্থমেলা ২০২০

বঙ্গবন্ধুকে উৎসর্গ করে এবারের বই মেলা

নিজস্ব প্রতিবেদক:

এবারই প্রথমবারের মতো সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চকে মেলা আয়োজনে যুক্ত করা হয়। বিগত ক’বছর মেলার সময়ে এখানে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন পথনাটক উৎসব করে আসছিলো। কিন্তু এবার বঙ্গবন্ধুকে নিবেদন করে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন হবে।

বাংলা একাডেমির পরিচালক ও অমর একুশে গ্রন্থমেলার সদস্য সচিব ড. জালাল আহমেদ বলেন, এবারের মেলা উৎসর্গ করা হয়েছে বঙ্গবন্ধুকে। বঙ্গবন্ধুর তৃতীয় বই ‘আমার দেখা চীন’এর আনুষ্ঠানিক প্রকাশনা, এ নিয়ে আলোচনা ও তাঁর প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন থাকবে। এছাড়া ২৮ দিনই মেলার মূল মঞ্চের আয়োজনে বঙ্গবন্ধুর প্রকাশিত দু’টি গ্রন্থ ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামচা’ এবং ছয় দফা, গণঅভ্যুত্থানসহ তার রাজনৈতিক জীবনের নানা দিক নিয়ে আলোচনা করা হবে।

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে বাংলা একাডেমি প্রকাশিত বঙ্গবন্ধুবিষয়ক ২৫টি নতুন বই নিয়েও আলোচনা করা হবে। একুশে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী একুশে বক্তৃতা।

এবারের গ্রন্থমেলায় বঙ্গবন্ধু বিষয়ক বইসহ বাংলা একাডেমি প্রকাশ করছে নতুন ও পূনর্মুদ্রিত ১০৪টি বই।

বঙ্গবন্ধুকে নিয়ে রচিত উল্লেখযোগ্য গ্রন্থসমুহ:
# অসমাপ্ত আত্মজীবনী- শেখ মুজিবুর রহমান
# মুজিব ভাই- এবিএম মুসা
# বঙ্গবন্ধুর সহজ পাঠ- আতিয়ার রহমান
# বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাঙালী- কামাল উদ্দিন আহমেদ
# দেয়াল- হুমায়ুন আহমেদ
# বঙ্গবন্ধু জাতি রাষ্ট্রের জনক- প্রত্যয় জসীম
# বঙ্গবন্ধু শেখ মুজিব কাছে থেকে দেখা- মুস্তফা সারোয়ার
# বাংলাদেশের জাতীয় সংসদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান- শেখ হাসিনা।

এছাড়াও মাসব্যাপী প্রতিদিন সন্ধ্যায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানের শুরুতে প্রতিদিনই রয়েছে কবিকণ্ঠে কবিতাপাঠ এবং আবৃত্তি। অমর একুশে গ্রন্থমেলা উপলক্ষে বাংলা একাডেমি শিশু-কিশোর চিত্রাঙ্কন, সাধারণ জ্ঞান, উপস্থিত বক্তৃতা এবং সংগীত প্রতিযোগিতার আয়োজন করেছে। লিপ ইয়ার হওয়ায় এবারের মেলা চলবে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেখ হাসিনার প্রত্যর্পণে আইনি প্রক্রিয়া খতিয়ে দেখছে দিল্লি: জয়সওয়াল

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে সরকারের ক...

সাংবাদিকদের ওপর গুলিবর্ষণ গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত: টিআইবি

খুলনায় পেশাগত দায়িত্ব শেষে একসঙ্গে বসে থাকা সাংবাদিকদের লক্ষ্য করে গুলিবর্ষণে...

তিন দিন দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের পূর্বাভাস

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে উত্তর উড়...

বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ড, জেলা জামায়াত আমিরের নিন্দা

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যাকাণ্ডের...

‘তারেক রহমানের স্বপ্নের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে’ 

ঢাকা বিভাগের সঙ্গে বরিশাল বিভাগের অন্যতম প্রবেশদ্বার হিসেবে পরিচিত ভূরঘাটায় এ...

পাঁচ বছরেই দ্বিগুণ হতে পারে স্বর্ণের দাম

বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর...

বন্যায় মৃত বেড়ে ৫৯, ক্ষতিগ্রস্ত ৭ জেলা

দেশের সাত জেলায় চলমান বন্যা, অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসের ঘটনায় মৃতের সংখ...

মুন্সীগঞ্জে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজা ও মাদ...

ইসলামী ব্যাংকের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চট্টগ্রাম অঞ্চলের ২ দিনব্যাপী অর্ধ-বার্ষিক ব...

সমুদ্রপথে ঢুকছে অবৈধ অস্ত্রের চালান, সক্রিয় আন্তর্জাতিক চক্র

বাংলাদেশে অবৈধ অস্ত্র প্রবেশের নতুন নতুন পথ নিয়ে উদ্বেগ বাড়ছে। সীমান্তবর্তী দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা