আন্তর্জাতিক

ধনীদের থেকে দরিদ্রদের করোনার সংক্রমণ বেশি

আন্তর্জাতিক ডেস্ক:

বিশ্বের প্রায় সকল বিষয়েই ভুক্তভোগী হয় দরিদ্র মানুষেরা, এই দারিদ্র্য যেন এক অভিশাপ। গোটা দুনিয়ায় ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাসও বেশি আক্রান্ত হয়েছে এই দরিদ্র মানুষেরা।

গবেষকরা দেখেছেন, দরিদ্র, বেশি বয়সী মানুষ আর দীর্ঘমেয়াদে লিভারের রোগে ভোগা রোগীরাই করোনায় বেশি আক্রান্ত হয়েছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ব্রিটেনের ৩ হাজার ৬০০ করোনা রোগীর ইতিহাস বিশ্লেষণ করে এমনটিই নিশ্চিত হয়েছেন।

শনিবার (১৬ মে) গবেষণার বিষয়টি বিজ্ঞান সাময়িকী ল্যানসেটে প্রকাশিত হয়েছে। খবর এএফপি ও এনডিটিভির।

গবেষকরা বলছেন, ব্রিটেনের কিছুটা দরিদ্র এলাকার বাসিন্দারা আশপাশের ধনী এলাকায় বসবাসরত বাসিন্দাদের চেয়ে চারগুণ বেশি করোনাভাইরাসের সংক্রমণের শিকার হয়েছে। ৩৬০০ জন করোনা রোগীর নমুনা ও ইতিহাস বিশ্লেষণ করে গবেষকরা দেখেছেন, এদের মধ্যে ৬৬০ জন অতি দরিদ্র-বঞ্চিত এলাকার বাসিন্দা। এসব বাসিন্দার ২৯.৫ শতাংশ করোনা পজিটিভ।

অন্যদিকে ধনী এলাকার মাত্র ৭.৭ শতাংশ করোনা পজিটিভ হয়েছেন। তবে দরিদ্ররাই কেন বেশি আক্রান্ত হয়েছেন, তা গবেষকরা পরিষ্কার করেননি।

পর্যবেক্ষণে গবেষকরা দেখেছেন, দরিদ্র অঞ্চলের ৪০ থেকে ৬৪ বছর বয়সীরা বেশি করোনার ঝুঁকিতে রয়েছেন। এ বয়সী সাড়ে ১৮ শতাংশ করোনা আক্রান্ত, অন্যদিকে ১৭ বছরের নিচের বয়সীরা করোনা আক্রান্ত হয়েছে মাত্র সাড়ে ৪ শতাংশ।

তাছাড়া নারীদের তুলনায় পুরুষ বেশি আক্রান্ত হয়েছেন। নারীরা যেখানে ১৩ শতাংশ আক্রান্ত সেখানে পুরুষ আক্রান্ত ১৮ শতাংশ।

করোনা ভাইরাস কিছুটা বর্ণ বৈষম্যও করেছে। কৃষ্ণাঙ্গ কিংবা কিছুটা বাদামী ত্বকের মানুষ ৬২ শতাংশ আক্রান্ত হয়েছে, সে তুলনায় সাদা চামড়ার মানুষ আক্রান্ত হয়েছে মাত্র সাড়ে ১৫ শতাংশ।

এ বিষয়ে গবেষণাপত্রের লেখক ও ইংল্যান্ড পাবলিক হেলথ বিভাগের গবেষক গায়ত্রী আমিরথালিংগাম বলেন, করোনাভাইরাস যতই দিন পার করছে, ততই তার সম্পর্কে আমরা নতুন নতুন তথ্য জানতে পারছি।

তিনি বলেন, এ গবেষণার মাধ্যমে আমরা জানতে চেয়েছি, করোনাভাইরাস কতোভাবে ও কেমন করে সংক্রমিত হচ্ছে। এক্ষেত্রে ঝুঁকির বিষয়গুলো কী কী। দেখা গেছে, আসল ঝুঁকিই হচ্ছে দারিদ্র্য-বঞ্চনা।

অক্সফোর্ড গবেষণার সঙ্গে যুক্ত না থাকলেও এ বিষয়ে এক মন্তব্যে বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের গবেষক র‌্যাচেল জর্ডান বলেন, গবেষণাটি কর্তৃপক্ষকে করোনা পরীক্ষার ক্ষেত্রে কমিউনিটি চিহ্নিত করতে সহায়তা করবে। তাছাড়া ঝুঁকির বিষয় যাই হোক না কেন, বিদ্যমান আর্থ-সামাজিক বৈষম্যকেও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে করোনাভাইরাস।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টানা উত্থানে শেয়ারবাজারে গতি, লেনদেন ৯ মাসের শীর্ষে

দেশের পুঁজিবাজারে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে টানা আট কার্যদিবস ধরে। ঈদুল আজহা...

বিদ্যুতের দাম ফের বাড়ল, পাইকারি–খুচরায় বড় মূল্যবৃদ্ধি

দেশে বিদ্যুৎ ব্যবহারের খরচ আবারও বাড়ল। পাইকারি এবং খুচরা—দুই পর্যায়েই ব...

বিসিবি নির্বাচন নিয়ে হাইকোর্টে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনকে ঘিরে নতুন করে আইনি জটিলতা তৈরি হয়ে...

স্বর্ণের দামে বড় ধস—এক ভরিতে কমলো হাজার টাকা, নতুন দর জেনে নিন

দেশের স্বর্ণবাজারে বড় ধরনের মূল্যহ্রাসের ঘোষণা এসেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্য...

ঈদে কেন বাড়ে সড়ক দুর্ঘটনা?

প্রতি বছর ঈদ এলেই দেশের সড়কগুলো যেন আরও বেশি অনিরাপদ হয়ে ওঠে। স্বাভাবিক সময়ের...

রাজস্ব ঘাটতিতে বাড়ছে ব্যাংক ঋণ

দেশের রাজস্ব আয়ে বড় ধরনের ঘাটতি এবং প্রত্যাশিত বৈদেশিক সহায়তা না পাওয়ায় সরকার...

কারামুক্ত সেলিনা হায়াৎ আইভী

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন নারায়ণ...

কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি আহত

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসন্তপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিন...

তীব্র গরমে দিনে কতবার গোসল নিরাপদ?

দেশজুড়ে তীব্র গরমে জনজীবন যখন বিপর্যস্ত, তখন শরীর ঠান্ডা রাখতে অনেকেই দিনে এক...

নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, বেনাপোলে আহত ৪

যশোরের বেনাপোল বাজার এলাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা