জাতীয়

জোড়াতালি দিয়ে করোনা মোকাবিলা সম্ভব না: জাতিসংঘ

সান নিউজ ডেস্ক:

কোভিড-১৯ মহামারির প্রভাব থেকে দ্রুত বের হয়ে আসার জন্য সরকারকে জনস্বাস্থ্য ব্যবস্থা ঢেলে সাজাতে হবে এবং নতুন করে বিনিয়োগ করতে হবে বলে জানিয়েছে জাতিসংঘ।

২৮ এপ্রিল মঙ্গলবার জাতিসংঘ ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি) এর এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়।

এছাড়া অর্থনৈতিক প্রণোদনা ও সামাজিক নিরাপত্তা ব্যবস্থার ওপর জোর দিতেও সে প্রতিবেদনে বলা হয়।

ওই প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করে বলা হয়, বর্তমান ব্যবস্থাকে জোড়াতালি দিয়ে এই সমস্যা মোকাবিলা করা যাবে না এবং দেশগুলোকে একে অপরের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে।

কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে ওই প্রতিবেদনের মূল্যায়ন, ‘এটি একটি বৈশ্বিক সমস্যা এবং এককভাবে কাজ করা সমাধানের কোনও পথ নয়।’

‘এশিয়া-প্যাসিফিক অঞ্চলে কোভিড ১৯ এর সামাজিক ও অর্থনৈতিক প্রভাব’ শীর্ষক ওই প্রতিবেদনে সংশ্লিষ্ট দেশগুলোর উদ্দেশে বলা হয়, করোনাভাইরাসের আগে পরিবেশের জন্য ক্ষতিকারক উন্নয়নের পথ ব্যবহার করা হতো। তবে এখন সময় এসেছে সেটি পরিহার করে নতুন একটি সুন্দর ভবিষ্যৎ তৈরি করার।

রিপোর্টে বলা হয়, নতুন মানবাধিকারভিত্তিক ব্যবস্থায় মানুষ ও সরকারের মধ্যে সম্পর্ক যেন ন্যায্যতা ও ন্যায়ের ভিত্তিতে হয়। এছাড়া সামাজিক সুরক্ষার পরিধি বৃদ্ধি, সর্বজনীন স্বাস্থ্য নিশ্চিত এবং সুলভ খরচে ডিজিটাল কানেক্টিভিটির ওপর জোর দিয়ে বলা হয়, ‘এই ব্যবস্থা সমাজে যেন নতুন স্বাভাবিক বিষয় (নিউ নরমাল) হয়।’

জনস্বাস্থ্য, অর্থনৈতিক প্রণোদনা, সামাজিক সুরক্ষার পরিধি বাড়ানোর জন্য সরকারের প্রচুর অর্থের প্রয়োজন হবে এবং এজন্য অগ্রাধিকার খাতগুলোকে পুনর্বিবেচনা করার আহ্বান জানানো হয় এ প্রতিবেদনে।

এতে বলা হয়, বাজেট পুনর্বিবেচনা করা কষ্টকর বিষয়, কিন্তু এই জরুরি অবস্থা মোকাবিলা, ঘাটতি কমানো এবং সরকারি ঋণ কমানোর জন্য এটি করা দরকার।

গোটা বিশ্ব এখন দুটি যমজ সমস্যার মুখোমুখি এবং সেগুলো হচ্ছে মহামারি ও অর্থনৈতিক সমস্যা উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, এককভাবে কোনও দেশের পক্ষে এটি থেকে বের হওয়া সম্ভব নয় এবং এজন্য প্রয়োজন বৈশ্বিক সমন্বয় এবং সংহতি, যাতে টেকসই ও বাস্তবসম্মত উন্নয়নের পথ খুঁজে বের করা যায়।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

তিন শতাধিক শিশু রয়েছে দেশের কারাগারগুলোতে

দেশের বিভিন্ন কারাগারে বন্দি মায়েদের সঙ্গে ৩০৩ জন...

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৪৫

নোয়াখালীর বিভিন্ন থানায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে...

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

সাফল্যের শিখরে অজয় দেবগানের ‘দৃশ্যম থ্রি’

মুক্তির দ্বিতীয় সপ্তাহেও সেই আগ্রহ ধরে রেখেছে অজয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা