আন্তর্জাতিক

চীনে ভূমিকম্পে নিহত ৪

ইন্টারন্যাশনাল ডেস্ক:

চীনে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৪ জন নিহত এবং আরও ২৩ জন আহত হয়েছেন। চীনা ভূমিকম্প নেটওয়ার্কস সেন্টারের বরাত দিয়ে মঙ্গলবার (১৯ মে) এ কথা জানিয়েছে মার্কিন অনলাইন সংবাদমাধ্যম ডব্লিউটিওপি।

প্রতিবেদনে বলা হয়, সোমবার (১৮ মে) স্থানীয় সময় সকাল ৯টা ৪৭ মিনিটে চীনের ইউনান প্রদেশের কিয়াওজিয়ার কাউন্টিতে আঘাত হানে ভূমিকম্পটি। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ২ এবং ভূপৃষ্ঠে এর গভীরতা ছিল ৫ মাইল। ভূম্পিকম্পের আঘাতে ইউনানে ৪ জন নিহত হয়।

করোনায় বিপর্যস্ত চীনের ঝাওটোং শহরের কাছে আঘাত হেনেছে ভূমিকম্পটি। ওই শহরে ৬০ লাখ মানুষের বসবাস। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম শিনহুয়া নিউজ এজেন্সি জানিয়েছে, ১৬টি শহরতলীতে দমকলবাহিনী ও উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।

চীনের পশ্চিমাঞ্চলীয় ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় অঞ্চলে ভূমিকম্প খুব সাধারণ ঘটনা। গত বছর দেশটির সিচুয়ান প্রদেশে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ১৩ জন প্রাণ হারিয়েছিল। আহত হয়েছিল আরও প্রায় দুশো' মানুষ।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিত্রহারা ডোনাল্ড ট্রাম্প

হরমুজ প্রণালি খোলা রাখতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিত্র দেশগুলোর প...

বৃহত্তর যুদ্ধে না: যুক্তরাজ্য

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোর প্রস্তাব প্রত্যাখ্...

অন্যায় যুদ্ধে জ্বলছে দুবাই

যুদ্ধ শুরুর পর থেকে ইরান সংযুক্ত আরব আমিরাতের দিকে প্রায় দুই হাজার ক্ষেপণাস্ত...

ঈদ যাত্রায় মানুষের ঢল

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রায় সকাল থেকে উত্তরবঙ্গগামী যাত্রীদের ভিড় দেখা গে...

ইরানে যুক্তরাষ্ট্রের স্থল অভিযানের প্রস্ততি!

ইরানের সঙ্গে যুদ্ধে প্রথমবারের মতো মেরিন স্থল সেনা মোতায়েন করতে যাচ্ছে যুক্তর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা