গজারিয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয় বৃহৎ পরিসরের একটি বিনামূল্যের চক্ষু চিকিৎসা ক্যাম্প। ছবি : সান নিউজ
সারাদেশ

গজারিয়ায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসা পেলেন হাজারো মানুষ

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ

আজ শুক্রবার সকালে গজারিয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয় বৃহৎ পরিসরের একটি বিনামূল্যের চক্ষু চিকিৎসা ক্যাম্প। স্থানীয় সামাজিক সংগঠন ‘মেঠোপথে গজারিয়া’৮৯ ফাউন্ডেশনের উদ্যোগে এবং সৌদি আরবভিত্তিক মানবিক প্রতিষ্ঠান আল-বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত কর্মসূচি ছিল এই অঞ্চলের সাধারণ মানুষের জন্য এক গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা উদ্যোগ।

সকাল ৯টা থেকে শুরু হওয়া চিকিৎসা কার্যক্রম দুপুর পর্যন্ত চলে। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন, গ্রাম এবং প্রত্যন্ত এলাকা থেকে বিপুলসংখ্যক মানুষ চিকিৎসাসেবা নিতে ক্যাম্পে উপস্থিত হন। নারী, পুরুষ ও প্রবীণ নাগরিকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

চিকিৎসা শিবিরে আগত রোগীদের চোখের বিভিন্ন সমস্যা পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পাশাপাশি তাদের রোগের ধরন অনুযায়ী প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। অনেকেই দীর্ঘদিন ধরে চোখের নানা জটিলতায় ভুগলেও অর্থাভাবে চিকিৎসা করাতে পারেননি। তাদের জন্য এই ক্যাম্প ছিল এক মূল্যবান সুযোগ।

আয়োজকদের তথ্যমতে, চক্ষু পরীক্ষার পর ছানিজনিত সমস্যায় আক্রান্ত রোগীদের মধ্যে যাদের অস্ত্রোপচার প্রয়োজন, তাদের প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে। পাঁচ শতাধিক রোগীকে অপারেশনের উপযোগী হিসেবে চিহ্নিত করা হয়েছে। পরবর্তী সময়ে তাদের প্রয়োজনীয় চিকিৎসা ও অস্ত্রোপচারের ব্যবস্থা করা হবে।

ছানিপড়া রোগীদের লেন্স সংযোজনসহ অস্ত্রোপচার, যাতায়াত ব্যয়ও বহন করবে আয়োজক সংগঠন

চিকিৎসা কার্যক্রম পরিচালনা করেন আল-বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর ডা. আহমেদ তাহের হামিদ আলী, টিম লিডার ডা. সালমান আহমেদসহ ১২ সদস্যের একটি বিশেষজ্ঞ মেডিকেল দল। তারা রোগীদের চোখের অবস্থা মূল্যায়ন করে প্রয়োজনীয় চিকিৎসা নির্দেশনা প্রদান করেন এবং ভবিষ্যতে কী ধরনের চিকিৎসা প্রয়োজন হবে সে বিষয়ে বিস্তারিত পরামর্শ দেন।

এ ধরনের মানবিক উদ্যোগ শুধু চিকিৎসাসেবাই নয়, সমাজের পিছিয়ে থাকা মানুষদের মাঝে নতুন আশারও সঞ্চার করে বলে মনে করছেন স্থানীয়রা। তাদের মতে, প্রত্যন্ত অঞ্চলের অসচ্ছল মানুষের জন্য নিয়মিত এমন স্বাস্থ্যসেবা আয়োজন করা গেলে দৃষ্টিশক্তি হারানোর ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে।

আয়োজকরা জানিয়েছেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং প্রতিরোধযোগ্য অন্ধত্ব কমিয়ে আনাই এ কর্মসূচির মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে তাদের।

আয়োজক সূত্রে আরও জানা জানায়, প্রাথমিকভাবে নির্বাচিত ছানিপড়া রোগীদের ঢাকার কাকরাইলের মক্কা চক্ষু হাসপাতালে নিয়ে অস্ত্রোপচার করা হবে। সেখানে চোখের লেন্স সংযোজনসহ ছানি অপারেশনের যাবতীয় ব্যয় বহন করা হবে। পাশাপাশি রোগীদের গজারিয়া থেকে ঢাকায় যাতায়াতের খরচও বহন করবে আয়োজক সংগঠন। ফলে অর্থাভাবে চিকিৎসা করাতে না পারা অসচ্ছল রোগীরা বিনা খরচে অস্ত্রোপচারের সুযোগ পাবেন।

কর্মসূচি বাস্তবায়নে চক্ষু ক্যাম্প সহযোগিতা উপকমিটির আহ্বায়ক সরকার নাহিদুর রহমান জুয়েল ও সদস্যসচিব মো. আনিসুজ্জামান রুমি সমন্বয়ের দায়িত্ব পালন করেন। এ সময় ‘মেঠোপথে গজারিয়া’৮৯ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. রেজাউল করিমসহ সংগঠনের অন্যান্য সদস্য ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

আয়োজকদের মতে, আর্থিক অসচ্ছলতার কারণে গজারিয়ার অনেক দরিদ্র ও বয়স্ক মানুষ দীর্ঘদিন ধরে চোখের ছানিজনিত সমস্যায় ভুগলেও প্রয়োজনীয় অস্ত্রোপচার করাতে পারেন না। চিকিৎসার ব্যয়ের পাশাপাশি দূরবর্তী হাসপাতালে যাতায়াতও তাদের জন্য বড় প্রতিবন্ধকতা। এসব সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে শুধু প্রাথমিক চিকিৎসা নয়, অস্ত্রোপচার ও যাতায়াতের ব্যয় বহনের উদ্যোগ নেওয়া হয়েছে।

চিকিৎসা সংশ্লিষ্টদের মতে, চোখের ছানি সময়মতো শনাক্ত ও অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসাযোগ্য। তাই স্থানীয় পর্যায়ে বিনা মূল্যে চক্ষু পরীক্ষা, রোগী শনাক্তকরণ এবং পরবর্তী অস্ত্রোপচারের ব্যবস্থা দৃষ্টিশক্তি হারানোর ঝুঁকিতে থাকা মানুষের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করছে।

টানা চতুর্থবারের মতো এ কর্মসূচি আয়োজনের মধ্য দিয়ে ‘মেঠোপথে গজারিয়া’৮৯ ফাউন্ডেশন স্থানীয় পর্যায়ে স্বেচ্ছাসেবী উদ্যোগে স্বাস্থ্যসেবা সম্প্রসারণে ভূমিকা রাখছে।



সান নিউজ / রাজীব

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোল্লাকান্দিতে আদিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১, শিশুসহ আহত ২০

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নে আধিপত্য বিস্তার ও আসন্ন...

‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ পদত্যাগের ঘোষণা দেয়া সেই   বিএনপি নেতা গ্রেপ্তার

‘বড় লেভেলে খেলার ইচ্ছা, উপজেলার পদ না থাকলেও চলবে’- ফেসবুকে এমন স...

গানের কথায় স্বপ্ন বুনছেন ফকির রায়হান

বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর গ্রামের সন্তান রাইসুল ইসলাম। সংগীতজগতে যিনি &lsquo...

দেশের বিভিন্ন জেলায় বিজিবির কড়া নজরদারি

সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে দেশ...

বিশ্ববাজারে ফের ব্যারেলপ্রতি তেলের দাম ছুঁইছুঁই ৯৫ ডলার!

এক নজরে | তেলের বাজারে নতুন চাপ ■ মধ্যপ...

জাকির নায়েকের সংগঠনের সম্পদের দিকেও নজর দিল ভারত সরকার

ভারতে নিষিদ্ধ ঘোষিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন (আইআরএফ) এবং এর প্রতিষ্ঠাতা জাক...

আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ, শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ

বাংলাদেশের নাট্যাঙ্গনের অন্যতম প্রথিতযশা ব্যক্তিত্ব, একুশে পদকপ্রাপ্ত অভিনেতা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা