আন্তর্জাতিক

করোনা আপনার স্ত্রীর মতো, না মানলে সয়ে যান!

আন্তর্জাতিক ডেস্ক:

মরণঘাতী করোনাভাইরাস আপনার স্ত্রীর মতো; এটিকে নিয়ন্ত্রণ করতে চাইলেও পারা যাবে না বলে মন্তব্য করেছেন ইন্দোনেশিয়ার সুরক্ষা মন্ত্রী মোহাম্মদ মাহফুদ এমডি।

মঙ্গলবার (২৬ মে) অনলাইনে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ইন্দোনেশিয়ার সুরক্ষা মন্ত্রী মোহাম্মদ মাহফুদ এমডি এসব কথা বলেন।

ওই অনুষ্ঠানে মোহাম্মদ মাহফুদ এমডি বলেন, আমি আমার একজন সহকর্মীর কাছ থেকে একটি কৌতুক শুনেছি। সেটি হলো, করোনা আপনার স্ত্রীর মতো। আপনি এটিকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। যখন আপনি এটি বুঝে যাবেন তখন এই ভাইরাস নিয়েই আপনাকে বাঁচতে শিখতে হবে।

এদিকে সুরক্ষা মন্ত্রীর এমন মন্তব্যের পর এ নিয়ে সমালোচনা শুরু হয়েছে ইন্দোনেশিয়ায়। ইন্দোনেশিয়ায় বেসরকারি সংস্থা উইমেন সলিডারিটির প্রধান নির্বাহী কর্মকর্তা দিন্দা নিসা ইয়ুরা বলেন, এ ধরণের মন্তব্য নারীর প্রতি সহিংসতাকে আরো স্বাভাবিক করে তুলবে।

এ বিষয়ে ইন্দোনেশিয়ার অনুসন্ধানী নারী সাংবাদিক ফেব্রিয়ানা ফিরদাউস বলেন, যদি স্ত্রীকে পছন্দ না করেন তাহলে কেন বিয়ে করলেন?

উল্লেখ্য, ইন্দোনেশিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৮৫১ জন। মারা গেছেন ১ হাজার ৪৭৩ জন।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

‘ইউক্রেনের এ বার নতুন প্রেসিডেন্ট দরকার’

রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতিতে চরম উত্তেজনা তৈরি হয়...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা