আন্তর্জাতিক

আমাজনের গহীন অরণ্যে করোনার হানা!

ইন্টারন্যাশনাল ডেস্ক:

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চল। জনবসতি আছে এমন সবকটি মহাদেশে হানা দিয়েছে এই করোনা। মানুষতো বটেই, বাদ পড়ছে না জীবজন্তুও। এবার সেই করোনাভাইরাসের মরণ থাবা পড়েছে মহাবন আমাজনে। এই বনে বসবাসকারী এক উপজাতি কিশোর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে বলে নিশ্চিত করেছে ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়।

ব্রাজিলের মহাবন আমাজনে শত শত আদিবাসী ও উপজাতি বাস করে। তেমনই একটি উপজাতি ইয়ানোমামি”। ব্রাজিলের উত্তরাঞ্চলের রেইনফরেস্ট ও পাহাড়ি এলাকা এবং ভেনিজুয়েলার দক্ষিণাঞ্চলের মধ্যবর্তী অংশে বসবাস করে ইয়ানোমামি উপজাতি। ‘সারভাইভাল ইন্টারন্যাশনাল’ নামের একটি সংগঠন, যারা আদিবাসী ও উপজাতিদের অধিকার রক্ষায় কাজ করে তাদের দেওয়া তথ্যমতে ইয়ানোমামি হচ্ছে দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় এবং জন বিচ্ছিন্ন উপজাতি। বর্তমানে তাদের জনসংখ্যা ৩৮ হাজার।

এই উপজাতিদের একজন ১৫ বছর বয়সী কিশোর করোনাভাইরাসের লক্ষণ নিয়ে বৃহস্পতিবার (৯ এপ্রিল) ব্রাজিলে মৃত্যুবরণ করেন। সাত দিন আগে ইয়ানোমামির উরারিকোয়েরা নদীর তীরবর্তী রেহেবে গ্রাম থেকে তাক ব্রাজিলে নিয়ে আসা হয়েছিল চিকিৎসার জন্য। তখন থেকেই ওই কিশোরকে বোয়া ভিস্তার রোরাইমা জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল। মঙ্গলবার (৭ এপ্রিল) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছিল ওই কিশোর কোভিড-১৯ এ আক্রান্ত।

সামাজিক পরিবেশবাদী সংস্থার (এসএইআই) দেওয়া তথ্যমতে করোনাভাইরাস এই উপজাতির মধ্যে ছড়িয়েছে স্বর্ণ সন্ধানী খনিশ্রমিকদের মাধ্যমে। যারা অবৈধভাবে ওই অঞ্চলে ইয়ানোমামি উপজাতিদের এলাকায় প্রবেশ করে নানান জায়গা খনন করে স্বর্ণ খুঁজছে। প্রায় ২০ হাজার খনিশ্রমিক ও প্রশ্রয়দাতা অনিয়ন্ত্রিতভাবে ওই অঞ্চলে যাতায়াত করে। তাদের মাধ্যমে করোনাভাইরাস ছড়িয়ে এখন ইয়ানোমামি উপজাতি হুমকির মুখে পড়েছে।

শুধুমাত্র ইয়ানোমামি উপজাতিই নয়, এমনিতেই করোনাভাইরাস খুবই ঝুঁকিপূর্ণ উপজাতিদের জন্য। তাদের জীবনাচরণ, খাদ্যাভ্যাসের কারণেই করোনাভাইরাসে অধিক ঝুঁকিতে রয়েছে তারা।

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেওয়া তথ্যমতে, ব্রাজিলে বর্তমানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১৮ হাজার ১৭৬। শুক্রবার পর্যন্ত সেখানে মারা গেছে ৯৫৭ জন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সুন্দরবনে কোস্ট গার্ডের কাছে ডাকাতদের আত্মসমর্পণ  

সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সক্রিয় সদস্য এক জিম্মি জেলেসহ...

বোয়ালমারীতে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেল ৬৪ শিক্ষার্থী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার ট্যালেন্টপুলে সরকার...

বিশ্ব পরিবেশ দিবসে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সারাদেশের মতো মুন্সীগঞ্জেও বর্ণাঢ্য র‍্যালি ও স...

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ জেলেদের উদ্ধারে নৌবাহিনী

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে তিনদিন ধরে নিঁখোজ জেলেদের উদ্ধারে অভিযান শুরু করেছে...

বাংলাদেশ সিরিজের টি-টোয়েন্টি দলে জিম্বাবুয়ের তিন পরিবর্তন

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যে...

যুবদলের পদবঞ্চিত নেতৃবৃন্দের সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস শহীদ উদ্দীন চৌধুরী এনির!

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কায় বি...

বলিউড অভিনেতা রাজপাল যাদবের কারাদণ্ড কমিয়ে ৩ মাস

চেক জালিয়াতির মামলায় বলিউড অভিনেতা রাজপাল যাদবের বিরুদ্ধে দেওয়া দণ্ড বহাল রেখ...

হানিয়া আমিরের পোশাক নিয়ে বিতর্ক, উরফি জাভেদের সাথে তুলনা 

পাকিস্তানের লাহোরের ডলমেন মলে বিশ্বখ্যাত বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড ‘ইভ...

দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা

চট্টগ্রাম অঞ্চলে টানা ভারী বর্ষণ ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা