আন্তর্জাতিক

আক্রান্ত প্রায় অর্ধ কোটি, মৃত্যু ৩ লাখ ২৪ হাজার

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে মারা গেছে ৪ হাজার ৫৮৯ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ২৪ হাজার ৫৫৪ জনে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৯৪ হাজার ৮১৩ জন। বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা ৪৯ লাখ ৮২ হাজারেরও বেশি। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় ১৯ লাখ ৫৬ হাজার।

ব্রাজিলে নতুন করে মারা গেছে ১ হাজার ১৩০ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৯৮৩ জনে। এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ২ লাখ ৭১ হাজার ৮৮৫ জন।

রাশিয়ায় নতুন করে মৃত্যু হয়েছে ১১৫ জনের। দেশটিতে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২ হাজার ৮৩৭ জনের। আক্রান্ত হয়েছে প্রায় ৩ লাখ।

গত ২৪ ঘণ্টায় নতুন করে যুক্তরাষ্ট্রে মারা গেছে ১ হাজার ৫৫২ জন। দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৩ হাজার ৫৩৩ জনে। নতুন করে আক্রান্ত হয়েছে ২০ হাজারেরও বেশি। এ নিয়ে যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৭০ হাজার ছাড়িয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ লাখ ৬১ হাজার ১৮০ জন।

যুক্তরাজ্যে নতুন করে মারা গেছে ৫৪৫ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ হাজার ৩৪১ জনে। আক্রান্তের সংখ্যা প্রায় আড়াই লাখ।

স্পেনে কমে এসেছে মৃত্যুর সংখ্যা। নতুন করে মারা গেছে ৬৯ জন। এ নিয়ে দেশটিতো মোট প্রাণহানি হয়েছে ২৭ হাজার ৭৭৮ জনের। আক্রান্তের সংখ্যা ২ লাখ ৭৮ হাজার ছাড়িয়েছে।

ইতালিতে নতুন করে মারা গেছে ১৬২ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৩২ হাজার ১৬৯ জনের। দেশটিতে আক্রান্ত হয়েছে ২ লাখ ২৬ হাজারেরও বেশি।

করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনে গত ২৪ ঘণ্টায় নতুন করে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৩৩ জনে। আক্রান্ত ৮২ হাজার ৮৩০ জন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফাইনালে রেফারির নির্দলীয় ভূমিকা চায় স্পেন

বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনার বিরুদ্ধে নতুন করে অভিযোগ আনলেন স্প্যানিশ ড...

পাঁচ দিনের সরকারি সফরে তুরস্কে সেনাপ্রধান

তুরস্ক সরকারের বিশেষ আমন্ত্রণে পাঁচ দিনের সরকারি সফরে রোববার (১৯ জুলাই) তুরস্...

কাটছে না ঢাকার ভ্যাপসা গরম

রাজধানী ঢাকা আজও পুড়ছে ভ্যাপসা গরমে। তবে এর মধ্যেই রাজধানী ও আশপাশের এলাকায়...

শেখ হাসিনাসহ ৪১ আসামির তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে

২০১৩ সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় তদন...

আশুলিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতা দয়ালের ‘মাদক সাম্রাজ্য’

রাজনৈতিক পটপরিবর্তনের পর পুরনো গডফাদাররা পালালেও তাদের শূন্যস্থান পূরণে সময় ল...

হেফাজতে মৃত্যু: কারাগার ও বাহিনীর জবাবদিহিতা নিয়ে প্রশ্ন

রাষ্ট্রের হেফাজতে থাকা অবস্থায় একজন নাগরিকের মৃত্যু যেকোনো গণতান্ত্রিক ব্যবস্...

বেনজীরকে ফেরত পাঠাতে তদন্তে নতুন মোড়

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হয়েছে। তাকে...

মাদারীপুরের শিক্ষক হত্যা চেষ্টা মামলার আসামী গ্রেফতার 

মাদারীপুরের কালকিনিতে শিক্ষক ইমাম হোসেন রাজনকে কুপিয়ে হত্যাচেষ্টা মামলার প্রধ...

বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান দেশপ্রেম ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিজিবি সদস্যদের সততা, দেশপ্রেম ও পেশাদারিত...

উল্লাপাড়ায় রেলওয়ের অনিয়ম ধামাচাপা দেওয়ার চেষ্টা!

সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন ও পশ্চিমাঞ্চলের জলাশয় ও পুকুরগু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা