ছবি: সংগৃহীত
বাণিজ্য

রমজানে পণ্যের দাম নিয়ন্ত্রণে থাকবে

নিজস্ব প্রতিবেদক: বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, আসন্ন রমজানে পণ্যের দাম নিয়ন্ত্রণে থাকবে, নতুন করে কোনো পণ্যের দাম বাড়বে না।

আরও পড়ুন: মানুষের মূল নজর মূল্যস্ফীতিতে

সোমবার (৪ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে ডিসিদের অধিবেশন শেষে তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন- শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন।

প্রতিমন্ত্রী বলেন, বাজারে তেলের দাম ১০ টাকা কমানো হয়েছে, যা আজ-কালের মধ্যে কার্যকর হবে। অন্য কোনো পণ্যের সরবরাহে সঙ্কট নেই। এরই মধ্যে ফ্যাক্টরি লেভেলে তেলের দাম কমানো হয়েছে কিনা, সেটা ভোক্তা অধিদফতরের মাধ্যমে ভিজিট করেছি। ডিসিদের নির্দেশ দিয়েছি, বাড়তি দামে বিক্রি হলে ব্যবস্থা নিতে হবে।

আরও পড়ুন: বিজিবিও হবে বিশ্বমানের স্মার্ট বাহিনী

তিনি আরও বলেন, ডিসিদের বলেছি, উৎপাদন এলাকার পণ্যগুলোর সাপ্লাই চেইনে যাতে কোনো সমস্যা না হয়, পরিবহন ব্যবস্থা যেন সুশৃঙ্খল হয়। এসব বিষয়ে তাদের পরামর্শ ও নির্দেশনা দিয়েছি।

আহসানুল ইসলাম টিটু বলেন, এরই মধ্যে চালের বাজার নিয়ন্ত্রণে এসেছে, স্থিতিশীল আছে। পর্যায়ক্রমে প্রত্যেকটা পণ্যের দাম নিয়ন্ত্রণে আসবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা