সংগৃহীত
জাতীয়

পেঁয়াজ আমদানিতে ঝুঁকি নিতে হয়েছে 

নিজস্ব প্রতিবেদক : বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, পেঁয়াজ আনার মধ্যে অনেক ঝুঁকি ছিল। আমরা যখন ভারতের অনুমতি পেলাম তখনও অনেক দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। তারপরও আমরা ঝুঁকি নিয়েছি। আমি মনে করি সাধারণ মানুষের জন্য এতে সুফল বয়ে আনবে।

আরও পড়ুন: নির্বাচনে অবৈধ হস্তক্ষেপ করলে আইনানুগ ব্যবস্থা

মঙ্গলবার (২ এপ্রিল) সকালে রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি ভবনের সামনে ভারত থেকে আমদানি করা পেঁয়াজ বিক্রি কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন।

আহসানুল ইসলাম টিটু জানান, ভারত সরকার আবুধাবিতে ১২০০ ডলারে পেঁয়াজ বিক্রি করছে। সেখানে আমরা ৮০০ ডলারে নিয়ে এসেছি। তারা যে দাম ধরিয়ে দিয়েছিল আমরা সেই দামে ভর্তুকি দিয়ে বাজারে পেঁয়াজ ছাড়তে পারব না। এক্ষেত্রে আমাদের সিনিয়র বাণিজ্য সচিব এবং টিসিবির টিম অনেক পরিশ্রম করেছেন।

তিনি বলেন,অন্তত ১৫ দিন এই পেঁয়াজ সংরক্ষণ করে বাজারে বিক্রি করা যায়। এই পেঁয়াজের দাম ৪০ টাকা নির্ধারণ করেছি। আমাদের একটা অভিজ্ঞতা হলো। বাকি পেঁয়াজগুলো আনতে কোনো সমস্যা হবে না।

আরও পড়ুন: বাড়তে পারে মেট্রোরেলের ভাড়া

তিনি আরও জানান, এখন মোট ১৬৫০ টন পেঁয়াজ এসেছে। ধীরে ধীরে বাকি পেঁয়াজগুলোচলে আসবে। আমাদের কৃষকরা ক্ষতিগ্রস্ত হোক আমরা তা চাই না। ভারতে এখন নির্বাচন চলছে। ওখানে তাদের কৃষক আন্দোলন চলছে। এরপরও তারা তাদের কমিটমেন্ট রেখেছে। বন্ধুপ্রতিম রাষ্ট্র হিসেবে তাদের কথা রেখেছে। আমাদের সিরাজগঞ্জ পর্যন্ত তাদের ট্রেন এসে পেঁয়াজ দিয়ে গেছে।

এই সময় আরও বক্তব্য দেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, ভোক্তা অধিদপ্তর মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান, ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শামীম হাসান প্রমুখ।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা