সংগৃহীত
জাতীয়

বাড়তে পারে মেট্রোরেলের ভাড়া 

নিজস্ব প্রতিবেদক : চলতি বছরে মেট্রোরেলের যাত্রিসেবার উপর ভাড়া বাড়নোর সম্ভবনা রয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত মেনে মেট্রোরেলের বিদ্যমান ভাড়ার ওপর ১৫% মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট বসাতে চাইছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

আরও পড়ুন: সাভারে ৫ গাড়িতে আগুন, নিহত ১

মেট্রোর ভাড়ার ওপর ভ্যাট আরোপ নিয়ে একাধিক বৈঠক বসে এনবিআর ও মেট্রোরেল কর্তৃপক্ষের মধ্যে। সবশেষ বৈঠকটি হয় গত ফেব্রুয়ারি মাসে। মেট্রো কর্তৃপক্ষ সেখানে অবশ্য এনবিআরের প্রস্তাব নাকচ করে দেয়। মেট্রো কর্তৃপক্ষ টিকিটের ওপর ভ্যাট না বসানোর যুক্তি দেখিয়ে এনবিআর চেয়ারম্যানকে চিঠি দেয়।

বৈঠকে ভ্যাট আরোপের পক্ষে এনবিআর যুক্তি দেখায়, যে কোনো শীতাতপ নিয়ন্ত্রিত রেলের টিকিটে ১৫% ভ্যাট আরোপের বিধান আছে। মেট্রোরেল যেহেতু পুরোপুরি শীতাতপ নিয়ন্ত্রিত একটি গণপরিবহন, তাই মেট্রোর ভাড়াতেও ভ্যাট আরোপ হওয়া উচিত।

আরও পড়ুন: ধামরাইয়ে বিস্ফোরণ, দগ্ধ ৩ জনের মৃত্যু

মেট্রোরেল কর্তৃপক্ষ ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) জানায়, শীতাতপ নিয়ন্ত্রিত রেলের টিকিটে ১৫% ভ্যাট আরোপের আইন থাকলেও ওইসব ট্রেনে শীতাতপ নিয়ন্ত্রিত শ্রেণি ছাড়াও সাধারণ শ্রেণি আছে। যাত্রীরা তাদের পছন্দ অনুযায়ী শ্রেণি নির্বাচন করে ন্যায্যমূল্যে টিকিট কেনার সুযোগ পেয়ে থাকেন। মেট্রোরেলের পুরোটাই শীতাতপ নিয়ন্ত্রিত গণপরিবহন। তাই সব শ্রেণি-পেশার যাত্রীকে একই টিকিট কাটতে হয়।

ডিএমটিসিএলের ভাড়ার তালিকা অনুযায়ী, বর্তমানে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল স্টেশন পর্যন্ত ভাড়া ১০০ টাকা। এছাড়া যে কোনো দূরত্বে সর্বনিম্ন ভাড়া ২০ টাকা। তবে এ ভাড়ার সঙ্গে ১৫% ভ্যাট যুক্ত করলে ২০ টাকার ভাড়া বেড়ে দাঁড়াবে ২৩ টাকায়। মেট্রো কর্তৃপক্ষ আশা করছে ২০২৫ সালের মধ্যে মেট্রোরেলের কমলাপুর স্টেশন চালু হবে।

সান নিউজ/এসএম/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা